• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মতলব উত্তর থানা পরিদর্শন 

আমরা সবাই স্ব-স্ব স্থান থেকে সরকারকে সহযোগিতা করি…জেলা প্রশাসক  কামরুল হাসান

Lovelu / ১৮১ Time View
Update : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

 নিজস্ব প্রতিবেদক:

নিয়মিত বাৎসরিক পরিদর্শনের অংশ হিসেবে মতলব উত্তর থানা পরিদর্শন করেন চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) তিনি মতলব উত্তর থানার গুরুত্বপূর্ণ রেজিষ্টার সমূহ পরিদর্শন করেন। থানার রক্ষিত পরিদর্শন রেজিষ্টারে তাঁর মন্তব্য তিনি উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শন কাজে সহযোগিতা করেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন। এর আগে জেলা প্রশাসক মহোদয় মতলব উত্তর থানায় পৌঁছলে তাঁকে স্বাগত জানান, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) মো. আল-এমরান খান।

উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলমের নেতৃত্বে থানার অফিসার ও পুলিশ সদস্যরা গার্ড অব অর্নার প্রদান করেন। চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান থানার আসার সাথে সাথেই ওসি মো. মহিউদ্দিন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছানোয়ার হোসেন ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, প্রশাসন ও পুলিশ বাহিনী এক হয়ে কাজ করলে এলাকায় কোন বিশৃঙ্খলা সৃষ্টি হবেনা। তিনি বলেন, আমরা সবাই স্ব-স্ব স্থান থেকে সরকারকে সহযোগিতা করি। লক্ষ্য রাখতে হবে প্রজাতন্ত্রের কর্মচারি হিসেবে আমাদের কাছ থেকে কেউ যেনো সেবা বঞ্চিত না হয়।

সময় জেলা প্রশাসক কামরুল হাসান আরো বলেন, পুলিশ ও জনতা একসাথে আইনশৃংখলা রক্ষা করবে। একটি থানাকে জঙ্গিবাদ প্রতিরোধে এবং মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ে তুলতে থানার পুলিশ এবং জনতা একসাথে কাজ করতে হবে। আমরা শান্তি চাই, বিশৃংখলা চাই না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category