• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

আবৃত্তি সংগঠন সনক এর ২৪ বছর পূর্তি উদযাপন

Lovelu / ২৩০ Time View
Update : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ

দেশের আবৃত্তি সংগঠনের মধ্যে উল্লেখযোগ্য চাঁদপুরের আবৃত্তি সংগঠন সনক ১১ এপ্রিল( মঙ্গলবার) ২৪ বছর পূর্ণ করে ২৫ এ পদার্পণ করেছে। এ উপলক্ষ্যে আযোজিত দুই পর্বের অনুষ্ঠানের ১১-এপ্রিল ছিলো প্রথম পর্ব ছিলো।

ইফতার মাহফিল,কেক কাটা ও আলোচনা সভার এ পর্বে উপস্থিত ছিলেন সনক এর উপদেষ্টা দেওয়ান রেজাউল করিম, সনক এর উপদেষ্টা ও কেএফটি কলেজিয়েট স্কুলের প্রধান নির্বাহী জাকির হোসেন কামাল, বিআরডিবি’র চেয়ারম্যান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ মোফাজ্জল হোসেন, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি ফারুক আহমেদ বাদল, উপদেষ্টা শাহানা ফেরদৌস ইতি মতলব প্রেসক্লাবের সভাপতি আক্তার হোসেন, বেসরকারি উন্নয়ন সংস্থা সিআইপি আরবি’র কর্মকর্তা জহিরুদ্দিন মোহাম্মদ হিন্দোল ও তাওহিদ হাসান খান।
এছাড়াও সনক এর নির্বাহী পরিষদের কর্মকর্তা, সংগঠনের সদস্য, শুভাকাঙ্ক্ষী ও অভিভাবকরা এই আয়োজনে উপস্থিত ছিলেন।

সনক এর সাধারণ সম্পাদক বদরুননাহার লরিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সনকের সভাপতি সাঈয়েদুল আরেফিন শ্যামল।

ঈদের পর দ্বিতীয় পর্বের আয়োজনে থাকবে দুদিনের কর্মশালা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category