• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৩

Lovelu / ৩৩২ Time View
Update : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

তানজীন রোবেল:

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলারর এনায়েত নগর,সাহেব বাজারে পঞ্চবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আলোর পথিক সমাজ সংঘ কর্তৃক আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৩। অনুষ্ঠানে চাঁদপুর জেলার প্রায় ৩৫ টি মাদ্রাসার অর্ধশতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করবে। আজ দুপুর দুইটা থেকে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতা দুটি অংশে বিভক্ত হবে। প্রথম অংশে ১৫ পারা এবং দ্বিতীয় অংশে ৫ পারা প্রতিযোগিতায় প্রতিযোগীরা অংশগ্রহণ করবে। ১৫ পাড়া অংশগ্রহণের যে প্রথম হবে তার জন্য থাকবে নগদ ১৫ হাজার টাকা ও মহামূল্যবান ইসলামিক বই, পাঁচপারায় যিনি প্রথম স্থান অধিকার করবেন তার জন্য রয়েছে নগদ ১০ হাজার টাকা ও মহামূল্যবান ইসলামিক বই।

এছাড়াও দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারির জন্য রয়েছে বিশেষ নগদ অর্থ পুরুষ্কার। প্রতিযোগিতা অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীর জন্য রয়েছে ইসলামিক বই। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পরীক্ষক,হুফফাজুল কুরআন ফাউন্ডেশন ও পিএইচপি কোরআনের আলো, এনটিভির সম্মানিত বিচারক হাফেজ কারী তাসনিম আমিন সাহেব এবং ফুল মাদ্রাসার হিফজ বিভাগের সাবেক-সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা আবু সাঈদ সাহেব।

অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা বিভিন্ন মাদ্রাসার মুহতামিম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষভাবে সম্মানিত করা হবে চাঁদপুর জেলার ১৩ সম্মানিত ইমামকে।

সন্ধ্যায় ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কলরবের দেশবরেণ্য শিল্পগোষ্ঠী।।।।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category