• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মতলবে বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণ

আজকের শিশুরাই আগামী দিনের কর্নধার: অ্যাড.নুরুল আমিন রুহুল এমপি

Lovelu / ২১১ Time View
Update : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি বলেছেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলায় মনোযোগি হতে হবে। আজকের শিশুরাই আগামী দিনের কর্নধার। তোমরাই একদিন উচ্চ শিক্ষা গ্রহণ করে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আধিষ্ঠিত হবে। দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার মানোন্নয়নে তিনি সারাদেশে কাজ করছেন।

১৭ সেপ্টেম্বর রবিবার বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, ২০১৮ সালের নির্বাচনে জয়লাভ করার পর বৃহত্তর মতলব উপজেলাকে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহে রোধে কাজ করেছি। ভবিষ্যতে মাদক,বাল্যবিবাহ ও ইভটিজিং রোধে কাজ করবো।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আল মাহমুদের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোকন চন্দ্র শীলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ রিপন বালা, বিআরডিবি চেয়ারম্যান মোহাম্মদ মোফাজ্জল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মবিন সুজন, সাবেক ছাত্রলীগ নেতা প্রভাষক মুসলিম সরকার মিশু, থানা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, মতলব পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, মতলব পৌরসভার প্যানেল মেয়র মামুন চৌধুরী বুলবুল, ৭নং ওয়ার্ড কাউন্সিলর পিন্টু সাহা, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম প্রধান, উপজেলা ছাত্রলীগের সভাপতি কাউছার আলম পান্না প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ বিশেষ অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এ সময় মতলব প্রেসক্লাবের সভাপতি নিমাই চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক রোটা. রেদওয়ান আহমেদ জাকিরসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবকবৃন্দ, সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং মতলব প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category