• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
Headline
মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

মতলব উত্তরে আ'লীগের কর্মীসভা

আগুন সন্রাস আর চলবে না,বাংলার মানুষ আর মেনে নেবে না…..মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম

Lovelu / ২৪৮ Time View
Update : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

মাহবুব আলম লাভলু :

আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাধীনতা পদক প্রাপ্ত, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন বিএনপি জামাত ও স্বাধীনতা বিরোধীরা আজ ঐক্যবদ্ধ হয়েছে । আগুন সন্রাস আর চলবে না। বাংলার মানুষ আর মেনে নেবে না। বিএনপি জামায়েতকে রুখতে মাঠে থাকবে আওয়ামীলীগ।সামনেই সংসদ নির্বাচন। নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। বাংলাদেশে এতো বেশি পাকা রাস্তা ও ব্রিজ কালবার্ট নেই। আমি যত উন্নয়ন করেছি অন্য কেউ ৫০ বছরেও করতে পারবে না। আমি আমার কথা রেখেছি। আমি মন্ত্রী থাকা অবস্থায় দেশের উন্নয়ন অনেক কাজ করেছি।

২৮ এপ্রিল শুক্রবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর স্কুল এন্ড কলেজ মাঠে দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন ।

তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকারে আমলে অনেক উন্নয়ন হয়েছে। বিএনপি জামাত নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তাদের থেকে সাবধান থাকতে হবে।

দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহবুব আলম প্রধানের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান আরমান ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এসএম সেলিম রেজার যৌথ পরিচালনায়
সভায় বক্তব্য রাখেন মতলম উত্তর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু,আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আয়ুব আলী গাজী সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সদসয় আহসান উল্লাহ হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মেল হক,হিন্দু-বৈদ্য- খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি আওয়ামীলীগের সদস্য বাবু রাধেশ্যাম সাহা চান্দু, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রিয়াজুল হাসান রিয়াজ, সাংবাদিক বোরহান উদ্দিন ডালিম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান মো. আবুল খায়ের,জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফখরুল ইসলাম রনি প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category