• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি পদত্যাগ করলেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন নড়াইলে ইউপি সদস্য কে কুপিয়ে  হত্যা

মতলবে জেলা প্রশাসকের সাথে মতবিনিময়

আগামী নির্বাচন অন্যান্য দায়িত্বের মতো নয়,বরং একটি ঐতিহাসিক দায়িত্বঃ জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার

Lovelu / ৩৭৭ Time View
Update : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

মতলব দক্ষিণ(চাঁদপুর)প্রতিনিধি:

চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন অঙ্গীকারাবদ্ধ। এ নির্বাচন একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ রয়েছে। আমি আমার দায়িত্ব পবিত্রতা দিয়ে পালন করবো। আমাদের ব্যতিক্রম কিছু করার অঙ্গীকার থাকতে হবে। গণভোট সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে সাংবাদিক, সুশীল সমাজ, রাজনৈতিক ও গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরোও বলেন, আগামী নির্বাচন অন্যান্য দায়িত্বের মতো নয়; বরং একটি ঐতিহাসিক দায়িত্ব। এছাড়াও যে সকল প্রার্থীগণ বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন লাগিয়েছেন, তফসিল ঘোষণার পর সেগুলো নিজ দায়িত্বে সরিয়ে ফেলবেন।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা, উপজেলা নির্বাচন অফিসার চয়ন চন্দ্র সরকার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মো. আব্দুর রশিদ পাটোয়ারী, ইউনিয়নের চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

বক্তব্য রাখেন, মতলব প্রেসক্লাবের আহ্বায়ক আমির খসরু প্রধানীয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম কিরণ, রয়মনেন নেছা মহিলা কলেজ ম্যানেজিং কমিটির সদস্য সালেহ আহম্মেদ, হিন্দু বৌদ্ধ ঐক্য খ্রিস্টান পরিষদের সভাপতি গণেশ ভৌমিক, দিঘলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন সুলতানা, উপজেলা ছাত্রদলের সভাপতি মিরাজ মাহমুদ জিশান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১নং ওয়ার্ডের সভাপতি সাইদুর রহমান প্রমুখ।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category