• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
Headline
নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী 

মতলব উত্তরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ 

আওয়ামী লীগ সরকার কৃষক ও জনগণের প্রিয় সরকার…উপজেলা পরিষদ চেয়ারম্যান  এমএ কুদ্দুস

Lovelu / ৩০১ Time View
Update : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক  :

 

চাঁদপুরের মতলব উত্তরে অনাবাদি জমিকে চাষের আওতায় আনার লক্ষ্যে উপজেলা পরিষদের অর্থায়নে ১ হাজার ৬০০ জন কৃষকের মাঝে ২০২৩-২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় গম, ভূট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের মূল ফটোকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল হাসানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী।

 

সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল কালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহিদুল্লা মাষ্টার, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বীথি রানী দাস।

 

প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই বাংলাদেশের মানুষ এখনো খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কেউ না খেয়ে থাকছে না। সবাই মাছে ভাতে এবং তরকারি দিয়ে তিনবেলা পেট ভরে খেতে পারছে। এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান।

 

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার কৃষকদের বিনামূল্যে সার বীজ দিচ্ছে। সবধরনের সুবিধা দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। কৃষকদের ভর্তুকি দিয়ে কৃষি সামগ্রী দিচ্ছে। এমন সব সুবিধা আগে কোন সরকার দেয়নি। তাই আওয়ামী লীগ সরকার কৃষক ও জনগণের প্রিয় সরকার। আগামী দিনে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনবে জনগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category