• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
Headline
দীর্ঘদিন পর তিন বন্ধুর দেখা, গল্প-স্মৃতিচারণ আর খুনসুটিতে ফিরল হারানো দিনের স্মৃতি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবেঃ ওসি কামরুল হাসান  মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুসে ও আলোচনা সভা ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভমঃ খায়রুল হাসান বেনু ত্রিশালে অস্বাভাবিক লোডশেডিং, বিদ্যুৎ অফিস ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চের আনন্দ ভ্রমণ: ইলিশের রাজধানী চাঁদপুরের মোহনায় মিলবে গান, আড্ডা ও আনন্দ প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর মৃত্যুতে চান্দিনায় শোকের ছায়া

মতলবে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আওয়ামী লীগ সরকার আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে —-নূরুল আমিন রুহুল এমপি

Lovelu / ২৪৪ Time View
Update : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর -২ আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল বলেন, জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের উপজেলা সদরে মডেল মসজিদ ও ইসলামি রিসার্চ কেন্দ্র নির্মাণের কাজ করছেন। এর মধ্যে বেশির ভাগ মসজিদগুলোর কাজ শেষ হওয়ায় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। বাকিগুলোও কিছুদিনের মধ্যেই উদ্বোধন করা হবে।

তিনি বলেন,আওয়ামী লীগ সরকার আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসার উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউণ্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। আর ওনার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মডেল মসজিদ ও ইসলামি রিসার্চ কেন্দ্র নির্মাণ করলেন। এছাড়া সকল কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের সর্বশেষ সনদকে মাস্টার্স সমমানের মর্যাদা দিয়েছেন। তিনি দেশের উন্নয়ন ও অগ্রগতিতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।

১৫ এপ্রিল শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইসরাফিল হজ্জ কাফেলার আয়োজনে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

হিফজুল কোরআন প্রতিযোগিতার প্রধান সমন্বয়ক ও উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব হাফেজ মুফতি মোরশেদ আলম সিরাজীর সভাপতিত্বে ও ইসরাফিল হজ্জ কাফেলার পরিচালক ও মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকনুজ্জামান রোকনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, মতলব উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন, মতলব প্রেসক্লাবের সভাপতি আক্তার হোসেন।

এছাড়াও বক্তব্য রাখেন নিউ হোস্টেল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শাহাদাত হোসেন, আশ্বিনপুর জামিয়া মুহাম্মদিয়া হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ নাছির উদ্দীন প্রমুখ।

এ সময় মতলব পৌরসভার প্যানেল মেয়র মামুন চৌধুরী বুলবুল, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম সারওয়ার সেলিম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ান আহমেদ জাকির, সহ-সাংগঠনিক সম্পাদক কামাল দেওয়ান, সদস্য আশরাফুল জাহান শাওলিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউছার আলম পান্না প্রমুখ উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথম স্থান অর্জনকারী দগরপুর মাদ্রাসার ছাত্র আবু রায়হানকে নগদ ১০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারী পশ্চিম বাইশপুর মাদ্রাসার ছাত্র হাফেজ মিনহাজ আহমেদ তামিমকে ৮ হাজার টাকা ও তৃতীয় স্থান অর্জনকারী নওগাঁ মাদ্রাসার ছাত্র হাফেজ মোঃ গোলাম রাব্বানীকে ৫ হাজার টাকা প্রদান করা হয়। প্রথম ১০ জনের বাকি সাত জনকে ২ হাজার টাকা করে দেয়া হয় ও তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে সনদপত্র, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত ইমাম মুয়াজ্জিনদেরও উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন পিএইচপি কুরআনের আলো প্রতিভা সন্ধানের জেলা প্রতিনিধি ক্বারী এইচ এম মাইনুদ্দীন খান ইসলামাবাদী, কেএফটি কলেজিয়েট স্কুলের ইসলামিক স্টাডিজের প্রভাষক হাফেজ মোঃ নেয়ামত উল্লাহ,চাঁদপুর সদরের জামিয়া হাফেজিয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মোঃ রুহুল হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category