• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
Headline
মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

মতলবে অসহায় ও দুঃস্থদের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ

আওয়ামী লীগ কোনো শক্তির কাছে জিম্মি নয়ঃ পরিকল্পনার প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

Lovelu / ২৬৭ Time View
Update : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও পরিকল্পনার প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম বলেছেন আওয়ামী লীগ কোনো শক্তির কাছে জিম্মি নয়।  এ দেশের সাধারন জনগণই আওয়ামী লীগের প্রধান শক্তি। জনগণ যাদের ক্ষমতার উৎস, তাদের অন্য কারো শক্তির কাছে জিম্মি হতে হয় না। যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাসী না, দুর্নীতিগ্রস্থ, এতীমদের টাকা লুট করে, আগুন সন্ত্রাস করে আগামী জাতীয় নির্বাচনে এই সাধারন মানুষ নিশ্চই তাদের পক্ষ নিবেন না।

১৪ এপ্রিল শুক্রবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের টরকী বাজারে প্রধান অতিথি হিসেবে  শাড়ি লুঙ্গী বিতরণী সভায়  তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, সমাজে যারা বিত্তবান আছে তাদের প্রত্যেকেরই যারা যার সামর্থ অনুযায়ী সাধারন মানুষের পাশে দাড়ানো উচিৎ।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।এই উন্নয়নের অংশীদার হিসেবে আমরা যে যে অবস্থানেই আছি না কেন প্রত্যেকেরই ভূমিকা রাখা উচিত।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান এর  সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগ নেতা সগির আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর জোলা আওয়ামীলীগের সহ-সভাপতি মনজুর আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য এড. আক্তারুজ্জামান, সাবেক চেয়ারম্যান লিয়াকত হোসেন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক নাসির উদ্দিন সরকার সেলিম প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category