• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় নিমন্ত্রণ পেলেন ছেংগারচর পৌর মেয়র আরিফ উল্লাহ সরকার

Lovelu / ১৯৭ Time View
Update : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

শহিদুল ইসলাম খোকন :
আগামী ৬ আগষ্ট বাংলাদেশ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে গন ভবনে। সেখানে নিমন্ত্রণ পেলেন ছেংগারচর পৌরসভার মেয়র আরিফ উল্লাহ সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ। 
জানা যায়, আগামী ৬ আগষ্ট রবিবার সকাল ১০টা ৩০ মিনিটে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারি গন ভবনে বাংলাদেশ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় সভাপতিত্ত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উক্ত বর্ধিত সভায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন আরিফ উল্লাহ সরকারকে নিমন্ত্রণ জানানো হয়েছে। গত ২২ জুলাই চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহম্মেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলালের যৌথ স্বাক্ষরিত এক চিঠিতে ছেংগারচর পৌরসভার মেয়র আরিফ উল্লাহ সরকারকে নিমন্ত্রণ জানানো হয়েছে।
এবিষয়ে মেয়র আরিফ উল্লাহ সরকার বলেন, আমি ক্ষুদ্র একজন আওয়ামী লীগের কর্মী। মানবতার মা, বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, জননেত্রী শেখ হাসিনা আমাকে এত বড় একটি গুরুত্বপূর্ণ আয়োজনে আমাকে নিমন্ত্রণ জানিয়েছেন এবং মূল্যায়ন করেছেন তাতে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যেন আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পাড়ি সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category