• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

আওয়ামী লীগ সরকারের পতনে  মতলব উত্তরে ড্যাব নেতা ডা. শামীমের নেতৃত্বে আনন্দ মিছিল 

Lovelu / ১২০ Time View
Update : রবিবার, ১১ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগ সরকারের পতনে মোটর শোভাযাত্রা ও আনন্দ মিছিল করেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।  

 

রবিবার দুপুরে মতলব উত্তর উপজেলার বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীরা একযোগে এই আনন্দ মিছিল করে। এ সময় তারা স্লোগানে স্লোগানে মুখর করে তোলে এলাকা।

 

মিছিলে নেতৃত্ব দেন, ড্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ডা. সরকার মোঃ শামীম।

 

এ সময় ডা. সরকার মোঃ শামীম বলেন, দেশ দ্বিতীয়বার স্বাধীনতার স্বাদ পেল। এই বিজয় ধরে রাখতে হবে। সাধারণ জনগণের জানমালের নিরাপত্তায় আমাদের সতর্ক হয়ে কাজ করতে। বিজয়ের সুফল কেউ যেন ভিন্ন দিকে প্রবাহিত না করতে পারে।

 

 এ সময় উপস্থিত ছিলেন, ছেংগারচর পৌর বিএনপির সভাপতি মোঃ নান্নু মিয়া প্রধান, পৌর বিএনপি নেতা শাহজাহান সরদার, কবির সরকার, খোরশেদ সরদার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেফ মাহমুদ সংগ্ৰাম, যুবদল নেতা আনিছ বেপারী’সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category