• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মতলবে চরাঞ্চলবাসীর সাথে মতবিনিময় 

অর্থনৈতিক অঞ্চলটি স্থাপন হলে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বেঃ জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

Lovelu / ১৫৮ Time View
Update : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :   

 

জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, ইকোনমিক জোন দেশের পিছিয়ে পড়া অঞ্চলে শিল্প স্থাপনের মাধ্যমে সুষম উন্নয়ন নিশ্চিত করতে সরকার এ ধরনের অর্থনৈতিক অঞ্চল স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার আশা করছে, অর্থনৈতিক অঞ্চলটি স্থাপন হলে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে। এতে এই এলাকায় ব্যবসা-বাণিজ্য বাড়বে। ফলে মানুষের কর্মসংস্থান ও আয় বাড়বে এবং আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে। 

 

সোমবার( ২০ জানুয়ারী-২০২৫) সকালে প্রস্তাবিত প্রকল্প এলাকা  (ইকোনমিক জোন )পরিদর্শন শেষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চরওয়েস্টার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে চরাঞ্চলবাসীর সাথে মতবিনিম সভায় তিনি এসব কথা বলেন।

 

তিনি আরে বলেন, অর্থনৈতিক জোন বাস্তবায়ন হলে বালু সন্ত্রাসীরাসহ কোন সন্ত্রাসী থাকবে না আপনারা থাকবেন  নিরাপদে এবং এখানে স্কুল,মাদ্রাসা,মসজিদসহ আরো অনেক উন্নয়নমূলক প্রতিষ্ঠান গড়ে উঠবে যার সুফল আপনারা ভোগ করবেন ৷

 

অবৈধভাবে বালু উত্তলোনের ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন আরো বলেন, অবৈধভাবে নদীতে কাউকে বালু উত্তলোন করতে দেওয়া হবে না সে যেই হোক আগে দিনে ও রাতে বালু উত্তলোন করাহতো দিনে বালু উত্তলোন বন্ধকরা হয়েছে এখন রাতেও বালু উত্তলোন কন্ধকরা হবে কোন অবস্থাতেই নদীতে অবৈধভাবে কাউকে বালু উত্তলোন করতে দেওয়া হবে না আপনারা নিশ্চিত থাকেন ৷

 

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, এ প্রকল্প বাস্তবায়নের জন্য ২০১৮ সালে ২৮ ফেব্রুয়ারি মতলব উত্তর উপজেলা ভূমি অফিসের মাধ্যমে ১ লাখ ১ হাজার ১শ’১ টাকায় ভূমির প্রতীকী মূল্য নির্ধারণ করে তিন হাজার ৩৭ একর জমি রেজিস্ট্রি করা হয়। রেজিস্ট্রিকৃত ওইসব জমির দলিলকে (বেজায়) হস্তান্তর করা হয় ৷

 

মতলব উত্তর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা বিএনপি‘র সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট  শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন এর সঞ্চালনায় মতবিনিময়ে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি, জেলা বিএনপি‘র সিনিয়র যুগ্ম সম্পাদক সেলিমুস সালাম,মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  কাজী মিজানুর রহমান,এখলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী,কৃষক ও চরাঞ্চল বাসীর পক্ষে বক্তব্য দিবেন,রুপনারায়ণ সরকার ,বজলুর রশিদ দেওয়ান, সাবেক ইউপি সদস্য মিন্নত আলী বেপারী, কৃষক নজরুল ইসলাম,সিরাজুল ইসলাম,সিদ্দিকুর রহমান,শিপন বেপারী,শাহজাহান কবির বাদল, নিজাম উদ্দিনসহ আরো অনেকে ৷

 

এসময় উপস্থিত ছিলেন,মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ ওসি রবিউল হক,সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা,মোহনপুর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি উপসহকারী দীপক বাবু,আমিরাবাদ ভূমি অফিসের ভূমি উপসহকারী তানজিম হোসেন, বিএনপি নেতা মিলন মুন্সিসহ চরাঞ্চলের কয়েকশ কৃষক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category