• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
Headline
সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ গড়ে তোলেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি চাঁদপুর-২ আসন পূর্ণ গঠনে ১১ দফা পরিকল্পনা ঘোষণা করেছেন বিআরপি প্রার্থী ফয়জুন্নুর আখন বিভিন্ন দেশের ভাষা শিক্ষার প্রশিক্ষণ সেন্টার খোলা হবে : ইঞ্জি. শাহনাজ শারমিন  কলাকান্দা ইউনিয়নে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল  মানুষ ধানের শীষে ভোট দিতে উদগ্রীব হয়ে আছে: ড.জালাল উদ্দিন  সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবেঃ ডা. দেওয়ান মোঃ ইমদাদুল হক মানিক খেলাধুলা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বাড়ানোর অন্যতম মাধ্যমঃ আলমগীর সরকার মেজর জিয়াকে ৭১ রণাঙ্গনে যুদ্ধে যেতে সাহস যুগিয়ে ছিলেন খালেদা- ডাঃ জাহিদ মতলবে আনন্দঘন ও উৎসবমুখর আয়োজনে এসএসসি ৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি উদযাপন শ্রীনগরে মধ্য বাঘড়া আলহেরা আইডিয়াল মাদ্রাসার শিক্ষার্থীদের নবীন বরণ

অবশেষে ফিরছে জনপ্রিয় ‘দ্য কপিল শর্মা শো’

Lovelu / ২৮৫ Time View
Update : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

ডেস্ক নিউজঃ

অবশেষে একটা বিরতির পর আবারও ভারতের ছোটপর্দায় ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘দ্য কপিল শর্মা শো’। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের এই সুখবর জানিয়েছেন কপিল শর্মা নিজেই। যদিও কবে থেকে শুরু হচ্ছে নতুন সিজন, তা নিয়ে কপিল কিছু জানানি এখনও। তবে ধারণা করা হচ্ছে, সেপ্টেম্বর থেকেই শুরু হচ্ছে জনপ্রিয় এই অনুষ্ঠানের চতুর্থ সিজন। গেস্ট জাজ থাকছেন অর্চনাপূরণ সিং। যদিও চ্যানেলের তরফে এখনও শো সংক্রান্ত কোনও ঘোষণা আসেনি।

সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেন কপিল শর্মা। সেই সঙ্গে তিনি লেখেন, “নতুন সিজন, নতুন লুক।” সেই সঙ্গেই হ্যাশট্যাগ দিয়ে লেখা ‘কামিং সুন’।

এরপরই পোস্টের নিচে নেটিজেনদের উচ্ছ্বসিত প্রতিক্রিয়া। অনেকেই ক্যাপিলের নতুন লুকের প্রশংসা করেছেন। পাশাপাশি অনেকেই জানতে চেয়েছে শো শুরুর তারিখ। সব মিলিয়ে ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ভাইরাল হয়ে যায় পোস্টটি।

এদিকে ‘দ্য কপিল শর্মা শো’ যে শুরু হতে পারে শিগগিরিই, সেই ইঙ্গিত এর আগে দিয়েছিলেন অর্চনাও। তিনি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেটা ছিল শো-এর প্রোমো শুটিংয়ের দৃশ্য। সেই সময় তিনি ইনস্টাগ্রামে লিখেছিলেন, “বলুন তো আমি কোথায় শুটিং করছি। ‘দ্য কপিল শর্মা শো’র নতুন সিজনের। জানি, আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন নতুন শোয়ের জন্য। শিগগিরই আমরা ফিরছি। আজ ছিল প্রোমোর শুটিং। আমাদের কুশীলবদের পোস্ট ও স্টোরির মাধ্যমে বিস্তারিত জানতে অপেক্ষায় থাকুন। এতদিন পরে আপনাদের কাছে ফিরতে পেরে আমি উচ্ছ্বসিত।”

আর এই পোস্টের পর থেকেই শুরু হয়েছিল জল্পনা। এবার কপিলের ঘোষণার পরে স্বাভাবিকভাবেই ধৈর্যের বাঁধ ভেঙেছে অনুরাগীদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category