• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
Headline
নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী 

মতলব উত্তরে কৃষি প্রণোদনা পাচ্ছেন ৪২৩০ জন

অন্যান্য বছরের তুলনায় এবার অনেক বেশি প্রণোদনা দিচ্ছে সরকার…ইউএনও একি মিত্র চাকমা 

Lovelu / ১৫৯ Time View
Update : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক  :

 

মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা বলেছেন, অন্যান্য বছরের তুলনায় এবার অনেক বেশি প্রণোদনা দিচ্ছে সরকার। এবারের রবি মৌসুমে ৪ হাজার ২৩০ জন কৃষকের মাঝে এই প্রণোদনা বিতরণ হচ্ছে। এই মতলব উত্তর উপজেলায় প্রায় ৫৩ হাজার কৃষক। আপনারা যে যার যার সাধ্যমত চাষাবাদ করবেন। বীজ নিয়ে কেউ অবহেলা করবেন না। কারো জমি খালি রাখবেন না।

৩০ অক্টোবর বুধবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত বীজ ও সার বিতরণ উদ্বোধনী আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সেবা আন্তরিকতার সঙ্গে দিয়ে থাকি। আপনারা যখন যেই সমস্যাই মনে করবেন সাথে সাথে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা তা সমাধানের চেষ্টা করব। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। তাই কৃষি উৎপাদনের মধ্য দিয়ে আমরা আমাদের দেশকে আরো সমৃদ্ধি করে তোলার চেষ্টা করবো।

 

উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল কালাম আজাদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শ্যামল চন্দ্র দাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় চন্দ্র দাস, সমবায় অফিসার ফারুক আলম।

 

আরো বক্তব্য রাখেন, উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ সালাউদ্দিন, কলাকান্দা ইউপির ৬নং ওয়ার্ড মেম্বার কবির হোসেন প্রমুখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন উপসহকারী কৃষি অফিসার নুর মোহাম্মদ।

 

 ২০২৪-২৫ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী শাকসবজি, হাইব্রিড শাকসবজি, রবি প্রণোদনার বীজ, সার ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

 

 উফমী ফসল চাষী ৮৫০ জন কৃষকের মাঝে শাকসবজি বীজ ও নগদ অর্থ, ২ হাজার ৩০০ জন হাইব্রিড শাকসবজি চাষী কৃষকের মাঝে বীজ, ২০ কেজি করে সার ও নগদ অর্থ এবং রবি প্রণোদনার আওতায় ১০৮০ জন কৃষকদের মাঝে বীজ ও ২০ কেজি করে সার বিনামূল্যে পাবেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category