• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মতলব উত্তরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে স্বৈরাচারের মতো টালবাহানা করছেঃ আমিনুল হক

Lovelu / ১২৯ Time View
Update : সোমবার, ৯ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও সাবেক জাতীয় দলের  ফুটবলা আমিনুল হক বলেছেন, অন্তর্বর্তী সরকারকে আমরা বারবার আহ্বান করেছি, আপনারা দ্রুত সময়ের ভেতরে একটি নির্বাচন দেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় গত ১৭ বছর স্বৈরাচার সরকার নির্বাচনের কথা শুনলে যেমনটি করে টালবাহানা করেছিল, অন্তর্বর্তী সরকারকেও দেখছি স্বৈরাচারের মতো টালবাহানা করছে। বিএনপিসহ যুগপৎ আন্দোলনের সব রাজনৈতিক দল এবং দেশের মানুষের চাওয়া আগামী ডিসেম্বরের ভেতরেই নির্বাচন হতে হবে।’  

 

 সোমবার(৯জুন-২০২৫) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইমামপুর পল্লি মঙ্গল উচ্চবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে  তিনি এসব কথা বলেন।

 

তিনি আরোও বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাপান সফরে একটি দল ছাড়া আর কোনো দল ডিসেম্বরে নির্বাচন চায় না বলে যে মন্তব্য করেছেন, তা সঠিক নয়। ‘বিএনপি শুধু একাই নির্বাচন চায় না, বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের সব রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন ও সুশীল সমাজ এবং এ দেশের সাধারণ মানুষ সবাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়।’

 

আমিনুল হক বলেন, ‘গত ১৭ বছর এ দেশের মানুষ ভোট দিতে পারে নাই। মানুষ এখন ভোট দিতে চায়। মানুষ তার নাগরিক অধিকার-ভোটাধিকার ফিরে পেতে চায়। এ দেশের মানুষ আন্দোলন-সংগ্রাম করেছে, লড়াই করেছে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য। সেই নির্বাচনের জন্য এ দেশের মানুষ এখন অপেক্ষা করছে।’

 

ফুটবলার আমিনুল হক বলেন, ‘যে নির্বাচনের মাধ্যমে এ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সেই জনগণের সরকারই পারবে একমাত্র পরিপূর্ণভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার, শেখ হাসিনাসহ তার দোসরদের বিচার এবং আওয়ামী প্রেতাত্মাদের আইনের আওতায় এনে বিচার করতে।’

 

আমিনুল হক বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে বহু সংস্কার করেছিলেন। আজকে যে সংস্কার সেটা হচ্ছে, স্বৈরাচারের রেখে যাওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয় ও রাজনীতিকরণ করার কারণে। জিয়াউর রহমান সেই সময়ে বাংলাদেশকে নতুনভাবে ঢেলে সাজাতে সংস্কারের ধারাবাহিকতায় তিনি ১৯ দফার কর্মসূচি দিয়েছিলেন। আজকের রাজনৈতিক কঠিন সময়ে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখার কর্মপরিকল্পনা দিয়েছেন। সেই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমেই বাংলাদেশের মানুষ তার পরিপূর্ণ নাগরিক অধিকার ফিরে পাবে।’

তিনি আরও বলেন, ‘আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে, তিনি যেভাবে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছেন—আমরাও ঠিক একইভাবে এই দেশের মানুষের পাশে থেকে এ দেশের মানুষের জন্য কাজ করে যাব।’

 

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী।

বক্তব্য দেন কৃষক দলের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট এস এম মফিজুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান, মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমেদ খান, সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি আজহারুল ইসলাম মুকুল প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category