• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

৫০ পার্সেন্ট ড্রাইভার ঠিকমত চোখে দেখেন না

Lovelu / ১৭০ Time View
Update : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

মোঃ বেল্লাল হোসাইন নাঈমঃ

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৮ অক্টোবর) সকাল ১১টা নোয়াখালীর সোনাপুর বিআরটিসি বাস ডিপোতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সড়ক পরিবহন (বিআরটিএ) নোয়াখালী সার্কেল এ কর্মসূচির আয়োজন করে।

কর্মশালায় পেশাদার চালকদের রিফ্রেশার প্রশিক্ষণ কেন্দ্রে চালকদের চক্ষু , রক্তচাপ, গ্লকোমিটার মাধ্যমে Random Blood Sugar (RBS) এর পরীক্ষা করার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

বিআরটিএ নোয়াখালী সার্কেলের মোটরযান পরিদর্শক মাহবুব রাব্বানীর সভাপতিত্বে ও বিআরটিএ নোয়াখালী সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা সুজিত রায়ের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) আবদুল্লাহ আল মামুন, মেডিকেল অফিসার ডা: সোহরাব হোসেন প্রমূখ।

প্রশিক্ষণ কর্মশালায় পেশাজীবী চালকদের প্রসঙ্গ টেনে সিভিল সার্জনের প্রতিনিধি ডা:মো.সোহরাব হোসেন বলেন, আমরা চেম্বারে প্র্যাকটিস করলে ওখানে ১০জন রোগী পেলে আমরা ২জনের প্রেশার বেশি পাই বা ডায়াবেটিস পাই। চোখে সমস্যা দেখি ১০জনের মধ্যে ২জন বা ৩জন। খুবই দুঃখজনক মাঠ পর্যায়ে ক্যাম্পেইন করার সময় প্রথম দিন আমরা ২৫-২৬জনের পরীক্ষা থেকে ৮-১০জনের হাই প্রেশার পাই, কিন্তু উনারা জানেন না। ২২ ডায়াবেটিস নিয়ে একজন ড্রাইভার কুমিল্লা থেকে নোয়াখালী আসছে।

তিনি আরো বলেন, আর ৫০ পার্সেন্ট ড্রাইভার আছে যারা ঠিকমত চোখে দেখেন না। তাদের চোখে অনেক কম পাওয়ার। তাদেরকে জিজ্ঞাসা করলাম কিভাবে যান। বলে আমিতো দেখি। ঊনি যেটা দেখে, উনি ভাবে সবাই এটাই দেখে, এটা নরমাল। উনি যে লেভেলে ঝাপসা-ঝাপসা দেখে উনি ভাবে আমরাও এ রকমই দেখি। এটাই উনার কাছে নরমাল। কারণ উনি জানেনা,ক্রটি কোথায়। এজন্য আমরা যাদের চোখে সমস্যা দেখেছি তাদেরকে বলেছি এখানে আসার জন্য। আমরা উনাদের কে প্রেসক্রাইব করে দেব। উনি শুধু চশমা বানাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category