• শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
Headline
৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন 

হাজীগঞ্জে ননদ-শাশুড়ীর হামলা প্রবাসীর স্ত্রী আহত

Lovelu / ৩৯০ Time View
Update : শনিবার, ৪ জুন, ২০২২

হাজীগঞ্জ প্রতিনিধিঃ

হাজীগঞ্জে ননদ-শাশুড়ীর অতর্কিত হামলা প্রবাসীর স্ত্রী আহত হয়েছেন। আহত নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় ওই প্রবাসীর স্ত্রী বাদী হয়ে ৬ নারী হামলাকারীকে অভিযুক্ত করে হাজীগঞ্জ থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাটি শনিবার (৪ জুন) সকাল ৯টায় উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের ধড্ডা ইদ্রিস মাষ্টার বাড়িতে ঘটেছে।

থানার অভিযোগ সুত্রে জানা গেছে, প্রবাসী জামাল হোসেন প্রকাশ রাসেলের স্ত্রী নাজমা আক্তার (২৮) তার বসতঘরের সম্মূখে থাকায় আগাছা পরিষ্কার করতে গেলে অভিযোগযুক্ত ব্যক্তিরা পূর্ব পরিকল্পিত ভাবে অশ্লীল ভাষা গালমন্দ করেন। তিনি এর প্রতিবাদ করতে গেলে তাদের হাতে থাকায় লাঠিসোটা দিয়ে এবং কিল-ঘুষি লাথি মেরে শরীরের বিভিন্ন স্থান নীলাফুলা জখম করে। প্রবাসীর স্ত্রীর আত্মীয়-স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসায় করান।

এদিন দুপুরে প্রবাসীর স্ত্রী নাজমা আক্তার বাদী হয়ে ননদ-শাশুড়ীকে অভিযোগযুক্ত করে হাজীগঞ্জ থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, ননদ শাহিদা বেগম (৩৬), নাছিমা বেগম (৪০), রাশিদা বেগম(৩৮), স্বপ্না আক্তার (২৮), শারমিন আক্তার (২৬) ও শাশুড়ী রৌশনাআরা বেগম (৬২)।

থানা অভিযোগের বাদী নাজমা আক্তার বলেন, তাদের সাথে আমার পূর্ব বিরোধ চলে আসছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন অযুহাতে আমাকে মানসিক এবং শারিরীক ভাবে নির্যাতন করছেন। তারই প্রতিফলন আজকের (শনিবারের) এই হামলা। এ থেকে পরিত্রাণ পেতে হাজীগঞ্জ থানা লিখিত অভিযোগ দায়ের করি।

এ প্রসঙ্গে লিখিত অভিযোগের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা উপ-সহকারী পরিদর্শক (এএসআই) গোলাম ছামদানী বলেন, লিখিত অভিযোগের কপি হাতে পেয়েছি। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category