• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
Headline
মারকাযুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসায় ছবক প্রদান ও নবীনবরণ মতলব উত্তরে মেঘনা নদীতে নৌ পুলিশের অভিযানে ২০ জেলে গ্রেপ্তার, জাল জব্দ ত্রিশালে তারুণ্য ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন গজরা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের গণসংযোগ  “অসাম্প্রদায়িক রাজনীতি ও আমাদের স্বপ্নের সমতার বাংলাদেশ” চার দিনেও ফেরেনি মালয়েশিয়ায় দুর্ঘটনায় নিহত নাহিদের মরদেহ মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবের নবমী পূজা উদযাপন শ্রীনগরে বেদনা-বিধুর পরিবেশে দুর্গাদেবীকে বিদায় মতলবে লুঙ্গির কোমর থেকে ওয়ান শুটার গান উদ্ধার, গ্রেপ্তার ১ মতলবে অভিযানে ৩০ হাজার মিটার কারেন্ট  জাল ও ২৮ কেজি ইলিশ মাছ জব্দ, আটক ৪

সৌদি আরবের জেদ্দা বাংলাদেশ রিপোর্টাস এ্যাসোসিয়েশন সন্মাননা পেলেন সাংবাদিক হৃদয়

Lovelu / ৪০৮ Time View
Update : শনিবার, ১৬ জুলাই, ২০২২

১৩ জুলাই সৌদি আরব জেদ্দা বাংলাদেশ রিপোর্টাস এ্যাসোসিয়েশন পশ্চিম অঞ্চল এর উদ্যোগে হোটেল রামাদায় অভিষেক ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপির হাত থেকে জেদ্দা বাংলাদেশ রিপোর্টাস এ্যাসোসিয়েশন এর সন্মাননা ক্রেস্ট গ্রহন করেন মোহনা টেলিভিশন ও দৈনিক চাঁদপুর কন্ঠ পত্রিকার সৌদি আরব ব্যুরো ইনচার্জ শাহরাস্তি উপজেলা পৌর ১১ নং ওয়ার্ড আলোকিত কৃষ্ণপুরের কৃতি সন্তান সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।

জেদ্দা পশ্চিম অঞ্চল বাংলাদেশ রিপোর্টাস এ্যাসোসিয়েশনের সভাপতি এম ওয়াই আলাউদ্দিনের সভাপতিত্বে – সাধারণ সম্পাদক বাহার উদ্দিন বকুল ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হানিস সরকার উজ্জলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান পরিবহন ও পর্যটন সচিব মোকাম্মেল হোসেন, রাস্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদীন, জেদ্দা কনস্যুলেট এর কনসাল জেনারেল নাজমুল হক, বাংলাদেশ হজ্ব এজেন্সি (হাব) এর সভাপতি শাহাদাত হোসেন তসলিম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে-) ট্রেজারার,বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) সিনিয়র রিপোর্টার খায়রুজ্জামান কামাল, প্রথম আলো পত্রিকার সিনিয়র রিপোর্টার ফয়সাল ফেরদৌস,ডিএমসি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহ আল মামুন সহ স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেদ্দা রিপোর্টাস এ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সদস্য রুমি সাঈদ,এম ওয়াই আলাউদ্দিন,সোহেল রানা,সাজিদুল ইসলাম,মাসুদ সেলিম,সেলিম আহমেদ,বাহার উদ্দিন বকুল,হানিস সরকার উজ্জ্বল,মোহাম্মদ ফিরোজ,সৈয়দ আহমেদ,কামাল পারভেজ অভি,আল মামুন শিপন,কাউসার আব্দুস সালাম,এইচ এম হেমায়েত প্রমুখ।

অনুষ্ঠান সহযোগিতায় ডিএমসি গ্রুপ, প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি আল মামল জেনারেল সার্ভিস , আলী ফুড, তাওসিফ ট্রাভেল এন্ড ট্যুরিজম – সৌদি আরব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category