• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
Headline
গম্বুজ-মিনারে মোগল স্থাপত্য, চার শতক ধরে দাঁড়িয়ে সেকান্দরনগর মসজিদ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় সীমান্ত থেকে অর্ধকোটি টাকার অবৈধ চোরাচালানী মালামাল জব্দ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করেঃ সমাজকল্যাণ মন্ত্রী বেনাপোলে লোহাবোঝাই ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে মাদ্রাসা শিক্ষক নিহত, আহত ২ জন চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু মতলব উত্তরে ছাত্রদলের বৃক্ষরোপণ ও কলেজ ক্যাম্পাসে ডাস্টবিন প্রদান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রেসিডেন্ট প্রার্থী কুমিল্লা ছাতিপট্টি নৃসিংহ মন্দিরে তিন দিনব্যাপী হরিকথা মহোৎসব শুরু কুমিল্লা ছাতিপট্টির নৃসিংহ বিগ্রহ মন্দিরে অফিস কক্ষের শুভ উদ্বোধন বাবার স্বপ্ন পূরণ করেছেন, কিন্তু সেই সুখের মুহূর্ত দেখাতে পারেননি বাবাকে

সুদীর্ঘ চুম্বন  

Lovelu / ৪৮৫ Time View
Update : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

**মাহফুজুর রহমান সৌরভ**
বিনিদ্র মৌনতায় ছুঁয়ে যাই দেহের শিল্পনগরী
ষোলকলায় পরিপূর্ণ হোক অগোছালো বর্ণমালার
কৃষ্ণপক্ষ রাত
নির্জন কোরাস খুলে অক্ষরগুলো বেরিয়ে যাক –
সুর্যের পাঠশালায়;
যতিচিহ্নহীন ঘোরলাগা বিনিদ্র রজনী কাটুক
উত্তরাধুনিক বিশ্বায়ন ভোর
অন্তিম রাত ছুঁয়ে যাই পৃথিবী অনুবাদে
আলোরেখার শরীরে শরীরে…
আয়ুরেখার সনদ নিয়ে স্বপ্নগুলো দীর্ঘজীবী হোক
আলোর মিছিলে,
কয়েক কিসিম রাতের সুদীর্ঘ চুম্বনে
অপেক্ষামান যাবতীয় সকল আয়োজন
ফুটে উঠুক ভোরের আলপদ ধরে ধ্রুপদী সুবর্ণরেখা।
কবি’র সংক্ষিপ্ত পরিচিতিঃ
মাহফুজুর রহমান সৌরভ জন্ম: ৫ মে ১৯৭৭ সালে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার রাঢ়ীকান্দি কান্দি গ্রামে।পিতা: মৃত নুরুল ইসলাম সরকার মাতা;: জয়ফুল নেচা।
স্কুল জীবনে ছড়া লেখার মাধ্যমে তার সাহিত্য চর্চা শুরু।সাহিত্য সমালোচক, প্রাবন্ধিক, ও গল্পকার হিসাবে পরিচিত। তার প্রকাশিত গ্রন্থের সংখা ৯টি। মুক্তির রাঙা পলাশ( কবিতা ২০৮) আত্মার ভূমিষ্ঠ কান্নাগুলো (কবিতা ২০১০) পদ্মজলের চোখ ( কবিতা ২০১১) একমুঠো মাটির স্লোগান ( কবিতা ২০১৩)  অশ্রু ও দহনের কষ্ট ( কবিতা ২০১৪) নির্বাচিত ১০০ +কবিতা ২০১৯)
তোমার নিশ্বাসে বিষ, বিশ্বাসে ভুল ছিল জমা ( উপন্যাস ২০০৩) এবং
জাগরণী ঠোঁটে দ্রোহের চুমু ( কবিতা ২০২১) ভ্রমণ : ভারত, নেপাল,  ভুটান, মালদ্বীপ, মায়ানমার, ইয়েমেন, ও দক্ষিণ সুদান, বর্তমানে তিনি কর্মক্ষেত্রে সাংবাদিকতা করছেন।
পুরস্কার ; হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি বিশ্ব মানবাধিকার এ্যাওয়ার্ড ২০১১।
জনপ্রিয় গীতিকার হিসাবেও বেশ পরিচিত লাভ করেছেন
শখ: বই পড়া ও ভ্রমন
প্রিয় গান: লালন সঙ্গীত
প্রিয় পাখি: দা্ঁড়কাক
স্ত্রী শাহানাজ বেগম ও একমাত্র ছেলে আবদুল্লাহকে নিয়ে ছোট সংসার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category