• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
Headline
মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী 

সিলেটের ওসামানীনগর উপজেলার নৌকার মাঝি শামীম

Lovelu / ৩৫২ Time View
Update : বুধবার, ২ নভেম্বর, ২০২২

শাহান আহমেদ চৌধুরীঃ

সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদের দ্বিতীয় নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে জয় লাভ করেছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি।

উপজেলা নির্বাচনের ভোটকেন্দ্র্র থেকে পাওয়া হিসেবে এ তথ্য জানা গেছে। বুধবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল ৪টায়।

ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৬টা পর্যন্ত পাওয়ার খবরের ভিত্তিতে জানা গেছে, ওসমানীনগরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ পার্থী সিলেট জেলা যুবলীগের সভাপতি শামিম আহমদ ভিপি নৌকা প্রতীকে জয় লাভ করেছেন।

উল্যখ্য, ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বচনে চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৮জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হচ্ছেন- চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থী সিলেট জেলা যুবলীগের সভাপতি শামিম আহমদ ভিপি (নৌকা), খেলাফত মজলিসের জেলা কমিটির অর্থ সম্পাদক ছইদুর রহমান চৌধুরী (দেয়াল ঘড়ি) এবং স্বতন্ত্রের মোড়কে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম (ঘোড়া)।

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়া (টিয়া পাখি), উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিলদার আলী (তালা), বর্তমান ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া (চশমা), জুয়েল মিয়া (টিউবওয়েল),আখতার আহমদ (বই), মৌলানা আব্দুল বাছিত (মাইক), আলী হোসেন রানা (উড়োজাহাজ), খন্দকার মাসুম আহমদ(বৈদ্যুতিক বাল্ব)।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মুছলিমা আক্তার চৌধুরী (সেলাই মেশিন), জানাহার বেগম (কলস) ও ছানারা বেগম (ফুটবল) প্রতীক নিয়ে প্রতিদন্ধীতা করছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category