• বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
Headline
মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী 

সিরিজ বোমা হামলার প্রতিবাদে কচুয়ায় যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Lovelu / ৪৭৩ Time View
Update : বুধবার, ১৭ আগস্ট, ২০২২

ওমর ফারুক সাইম, কচুয়া (চাঁদপুর)

২০০৫ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের ক্ষমতা থাকাকালীন সময়ে দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে কচুয়া উপজেলা আওয়ামী যুবলীগ। গতকাল বুধবার সকাল ১১টায় কর্মসূচির অংশ হিসেবে কচুয়া পৌরসভা কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিলটি কচুয়া-সাচার-গৌরিপুর বাইপাস সড়ক প্রদক্ষিণ করে আকানিয়া মোড় হয়ে কচুয়া উত্তর বাজার পল্টন ময়দানে পথসভায় মিলিত হয়।

কচুয়া উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র নাজমুল আলম স্বপনের সভাপতিত্বে¡ ও সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালালের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি নূর ই আলম রিহাত, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাসুদ, সাংগঠনিক সম্পাদক সেলিম কবির, অনুপ কান্তি টিটু, দপ্তর সম্পাদক মাঈন উদ্দীন আহমেদ সবুজ, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক নিমাই সরকার, বিতারা ইউনিয়ন যুবলীগের আহবায়ক ইসমাইল ভূইয়া, কড়ইয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক তারেক সামছ মিঠু, পৌর যুব লীগের সভাপতি পদ-প্রার্থী মহিতুল ইসলাম ফরহাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলেই বাংলাদেশে জঙ্গিদের উত্থান ঘটে। তাদের মদদে ২০০৫ সালের আজকের দিনে দেশব্যাপী পাঁচ শতাধিক জায়গায় একই সময়ে সিরিজ বোমা হামলা হয়। তাই দেশবিরোধী অপশক্তি ও তার দোসরদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার দাবি জানান বক্তারা। এসময় উপজেলার ১২টি ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে প্রায় ৩সহস্রাধিক নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল ও পথসভায় অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category