• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
Headline
মেডিকেল কলেজ শুধু ডাক্তার তৈরি করেনি, সমাজনেতাও তৈরি করেছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকাকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হবেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধিরগঞ্জে শিরিন হাবিবের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন চাঁদপুরে তিন নদীর মোহনায় ৫ হাজার বস্তা ধান-চালবোঝাই কার্গোডুবি জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দিতে হবেঃ চাঁদপুরের জেলা প্রশাসক মতলব উত্তরে কৃষি জমির শ্রেণী পরিবর্তনের জন্য ড্রেজার স্থাপন করায় ৪০ হাজার টাকা অর্থদন্ড মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ

সাহাবাজকান্দি সপ্রাবি ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন কবির হোসেন খান

Lovelu / ২০৫ Time View
Update : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১০ নং পূর্ব ফতেপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড ৮২ নং সাহাবাজ কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গাজীপুর কাদির, আজিজ, লতিফ উচ্চ বিদ্যালয়,সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ কবির হোসেন খান। 

০৯ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩ টায় বিদ্যালযের সভা কক্ষে এক আলোচনা সভায়, কমিটির নির্বাচিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে কবির হোসেন খান কে সভাপতি নির্বচিত করা হয়।

সাহাবাজ কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মোশারফ হোসেন মিয়াজির সভাপতিত্বে, প্রধান শিক্ষক জয়নাল আবেদিন এর পরিচালনায়, এ সময় উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি আব্দুল বাতেন মজুমদার, নাছির সরকার,
ইউপি সদস্য সাইফুদ্দিন দুলাল, বিদ্যুৎসাহী সদস্য মানিক মজুমদার, সহ সভাপতি জাকির মীর, সদস্য , মনছুর আহামেদ, মাফুজা খাতুন, সুমি আক্তার সহ সকল সদস্যরা।

সাহাবাজ কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কবির হোসেন খান সভাপতি নির্বাচিত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছে অনেকে। তিনি অনেক সমাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন।

এ সময় নব নির্বাচিত সভাপতি বলেন, আমাকে সভাপতি হিসাবে নির্বাচিত করায় সাহাবাজ কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য , এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরো বলেন সামনের দিনগুলোতে শিক্ষার্থীদের পড়াশুনার মান বৃদ্ধি ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কমিটির সবাই কে নিয়ে কাজ করে যাবে। এ জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category