• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ

মতলবের চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

সরকার শিক্ষকদের যুগোপযোগী শিক্ষা দেয়ার জন্য ট্রেনিং দিচ্ছে…পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

Lovelu / ২০৮ Time View
Update : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩

মাহবুব আলম লাভলুঃ

পরিকল্পনা প্রতিমন্ত্রী ও আওয়ামীলীগের উপদেষ্টা কমিটির সদস্য ড. শামসুল আলম বলেছেন সরকার বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই দিচ্ছে, উপবৃত্তি দিচ্ছে। শিক্ষকদের যুগোপযোগী শিক্ষা দেয়ার জন্য ট্রেনিং দিচ্ছে।সব মিলিয়ে এই সরকার শিক্ষার উন্নয়নে ব্যপক কাজ করে যাচ্ছে।

২১ জানুয়ারী (শনিবার) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আওয়ামীলীগ উন্নয়নে বিশ্বাসী, উন্নয়ন করাই তাদের কাজ। দলটি অনেক পুরনো এবং বড়দল তাই দলে ছোটখাটো বিভেদ থাকলেও দলের বৃহৎ স্বার্থে তারা সময় মতো ঐক্যবদ্ধ হবে এটা আমার বিশ্বাস।

চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের দিনব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করে বিচারপতি কেএম জাহিদ সারওয়ার কাজল।

অনুষ্টানে প্রধান বক্তবার বক্তব্য রাখেন চাঁদপুর-২ নির্বাচনী আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. নুরুল আমিন রুহুল।

চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক গোলাম রাব্বানী পাপ্পুর সভাপতিত্বে এবং সদস্য সচিব মহসীন সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন কর্নেল সালাউল্লাহ খান, ড.ইব্রাহিম খলিল সেরাজল, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, সাংবাদিক শামসুজ্জামান ডলার, এএসপি ইয়াছির আরাফাত, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, স্কুলের প্রধান শিক্ষক দলিল উদ্দিন প্রমূখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, যুগ্মসচিব আতাউর রহমান খান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গাজী ইলিয়াছুর রহমান, ক্যপ্টেন(আবঃ)আফজাল হোসেন, আমিনুল ইসলাম, আবুল বাশার, এড. ইসমাইল হোসেন, সোহেল সরকার, গোলাম জিলানী চৌধুরী টিপু, এড. জসিম উদ্দিন, ওয়াসিম আকরাম তুষার, মানসুর আহমেদ, ডা. আবু সাইদ প্রমূখ।

অনুষ্ঠানের উদ্বোধক বিচারপতি জাহিদ সারওয়ার কাজল বলেন, লেখাপড়া করে আমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে। আর মানুষের মতো মানুষ হতে হলে আমাদেরকে মন দিয়ে লেখাপড়া করতে হবে। কেননা, লেখাপড়ার কোন বিকল্প নেই।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category