• রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:০১ অপরাহ্ন
Headline
মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী 

বিভাগীয় কমিশনারের সাথে সর্বস্তরের মানুষের মতবিনিময়

সকল মহলের মানুষের ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে হবেঃ বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম

Lovelu / ৪৮৩ Time View
Update : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

মোঃ সাজেদুল ইসলাম, গাইবান্ধা:
নবাগত রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম রংপুর বিভাগে যোগদানের পর গাইবান্ধা জেলায় প্রথম আগমনে জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীরমুক্তিযোদ্ধা, সমাজসেবক,সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও জেলার গণমাধ্যমকর্মীগণের সাথে মতবিনিময় সভা ও বৃক্ষ রোপন, আশ্রয়ণ প্রকল্পসহ বিভিন্ন চলমান কার্যক্রম পরিদর্শন করেছেন।
গাইবান্ধা জেলায় আগমনে নবাগত বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম কে ফুলেল শুভেচ্ছা জানান, জেলা প্রশাসন, জেলা পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধাগণ, সমাজিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। পরে আজ ৫ সেপ্টেম্বর সকাল ১১টার  সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নবাগত বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম।
জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে গাইবান্ধা আগমনে নবাগত বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম কে স্বাগত জানান জেলা প্রশাসক অলিউর রহমান।
প্রধান অতিথি ‘র বক্তব্যে নবাগত রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম বলেন, সমন্বিত প্রচেষ্টা এবং বহু সেক্টরাল দৃষ্টিভঙ্গি দেশকে কাঙ্খিত উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। ‘সকল মহলের মানুষের ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে হবে। না পারলে দেশকে কাঙ্খিত লক্ষ্যে নিয়ে যাওয়া সম্ভব নয়। সুশাসন নিশ্চিত করতে এবং জনগণের ক্ষমতায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশে আরটিআই আইন-২০০৯ প্রণয়ন করেছেন।
তিনি সরকারি দপ্তরের সংশ্লিষ্টদের সক্রিয় ভূমিকা পালনের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পাশাপাশি দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। তিনি আরো বলেন, দেশপ্রেমিক চেতনা ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে সকল মানুষ সেক্টরভিত্তিক কাজ করলে ২০৪১ সালের মধ্যে দেশ উন্নত হবে। সরকারকে মুক্তিযুদ্ধ বান্ধব আখ্যায়িত করে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে নিজ নিজ ক্ষেত্রে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
সভায়  উন্মুক্ত আলোচনা করেন স্থানীয় গণমাধ্যমকর্মীসহ সকল বিভাগের উপস্থিত লোকজন।  তারা জেলার সমস্যা ও সম্ভাবনার গল্প তুলে ধরেন। এসময় বিভাগীয় কমিশনার ধৈর্য ধরে সকলের কথাগুলো শোনেন এবং জনগণের স্বার্থ বিবেচনা করে বাস্তবসম্মত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।
সভায় জেলা প্রশাসক অলিউর রহমান তাঁর বক্তব্যে জেলাকে কাঙ্খিত গন্তব্যে পৌঁছাতে সক্রিয় ভূমিকা পালন করতে পারে এমন বিভিন্ন স্তরের ব্যক্তিদের সমন্বয়ে একটি সাধারণ প্ল্যাটফর্ম গঠনের প্রয়োজনীয়তার উপর জোর দেন। সভার শুরুতে জেলার গুরুত্বপূর্ণ স্থান, বিখ্যাত স্থাপনা প্রদর্শনের পাশাপাশি বঙ্গবন্ধুর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করেন। এর আগে নবাগত বিভাগীয় কমিশনার হিসেবে গাইবান্ধা আগমনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে একটি গাছের চারা রোপণ করেন। এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা পৌর মেয়র মতলুবর রহমানসহ অন্যান্য পৌর মেয়র ও কাউন্সিলরগণ, উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ, ইউপি চেয়ারম্যানগসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও স্থানীয় গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category