আব্দুল মান্নান সিদ্দিকী:
যদিও নাগরিক জীবনে সবাই ব্যস্ত নিজস্ব জীবন নিয়ে! কিন্তু জীবন মানেই ভালোবাসার সুযোগ। আর ভালোবাসার সবটা জুড়ে থাকে বন্ধুর দল। বন্ধু মানেই স্কুল পালানো এক দল দুরন্ত কিশোর কিশোরী। পথ চলতে চলতে মানুষের জীবন অনেকের সাথেই বন্ধুত্ব হয়! কিন্তু স্কুল কলেজের বন্ধুদের সাথে তার তুলনা চলে না।আলাদা অনুভূতি আলাদা সম্পর্ক।
বন্ধুত্বের হাত ধরে চল এগিয়ে যাই আগামীর পথে” এই স্লোগানে
শ্রীনগরে দেউলভোগে বন্ধু সমাজ কল্যাণ সংসদের আয়োজনে অস্ট্রেলিয়া প্রবাসী রুবেল হাওলাদার এর সার্বিক সহযোগিতায় ০১জুলাই রবিবার বিকেলে শ্রীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৯৯৮থেকে ২০০৩সালের ব্যাচের প্রাক্তন ছাত্রদের অংশগ্রহনে আনন্দ উৎসবমুখর পরিবেশে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠীত হয়েছে।
স্কুল কলেজের বন্ধু মানেই দলাদলির দিন গলাগলির দিন হঠাৎ অকারনে হেসে ওঠার দিন। হেলেন কেলারের ভাষায় বলতে হয়, অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা আলোতে একা হাঁটার চেয়ে ভালো।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ২০০৩ সালের ব্যাচকে ভবিষ্যতে আরো বেগবান করার লক্ষ্যে নানা রকম কর্মসূচি পদক্ষেপ গ্রহণ করা বলে আশা ব্যক্ত করেন।