• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
Headline
মেডিকেল কলেজ শুধু ডাক্তার তৈরি করেনি, সমাজনেতাও তৈরি করেছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকাকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হবেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধিরগঞ্জে শিরিন হাবিবের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন চাঁদপুরে তিন নদীর মোহনায় ৫ হাজার বস্তা ধান-চালবোঝাই কার্গোডুবি জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দিতে হবেঃ চাঁদপুরের জেলা প্রশাসক মতলব উত্তরে কৃষি জমির শ্রেণী পরিবর্তনের জন্য ড্রেজার স্থাপন করায় ৪০ হাজার টাকা অর্থদন্ড মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ

মতলব দক্ষিণে শিক্ষক দিবস পালিত

শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে পারে শিক্ষকরাইঃ কবির আহমেদ

Lovelu / ৩৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

স্টাফ রিপোর্টারঃ

‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’- এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সরকারিভাবে সারাদেশে শিক্ষক দিবস পালিত হচ্ছে। বিশ্বব্যাপী সব মানুষ একটাই কথা বলেন, শিক্ষাব্যবস্থার পরিবর্তন করতে পারেন শিক্ষকরাই। শিক্ষাক্ষেত্রে যে কোনো পরিবর্তন, অবশ্যই শিক্ষকদের দিয়ে শুরু করতে হবে। অর্থাৎ শিক্ষকের পরিবর্তন হলেই শিক্ষার্থীর পরিবর্তন হয়। আর তখনই শিক্ষার পরিবর্তন ঘটে। কর্মমুখী শিক্ষা ব্যবস্থার মাধ্যমেই আমাদের দেশে উন্নতি সম্ভব। পৃথিবীর অনেক দেশ কর্মমুখী শিক্ষার মাধ্যমে উন্নতির সর্বস্তরের পৌঁছেছে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলেই শিক্ষকরা মূল্যায়িত হয়েছেন। এরই ধারাবাহিকতায় জাতীয়ভাবে শিক্ষক দিবস আনুষ্ঠানিকভাবে পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। শিক্ষক দিবসে সকল শিক্ষকদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রধান অতিথির বক্তব্যে মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ এ কথা গুলো বলেন।

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ও প্রাথমিক শিক্ষা পরিবারের উদ্যোগে শিক্ষক দিবস পালিত হয়েছে। ২৭ অক্টোবর সকাল ৯টায় মতলব সরকারি ডিগ্রি কলেজ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি মতলবের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মতলব সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও অধ্যাপক মোশারফ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান, সহকারী শিক্ষা অফিসার সেলিনা আক্তার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মতলব দারুল উলুম ইসলামীয়া সিনিয়র ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আলাউদ্দিন মিয়া, নারায়ণপুর ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোহলেউদ্দিন আহমেদ, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামল চন্দ্র দাস, মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জেসমিন সুলতানা, কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল, প্রাথমিক শিক্ষক সমিতির নেতা হাসান আল মামুন।

এ সময় মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওঃ আবু বক্কর সিদ্দিকসহ সকল শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। পরে কলেজ মিলনায়তনে ফলদ গাছের চারা রোপন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category