• রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
Headline
মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী 

রূপগঞ্জে অর্ধশতাধিক বছরের পুরোনো মসজিদের ভবন ও জমি রক্ষার্থে মানববন্ধন

Lovelu / ১৯২ Time View
Update : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩

মোঃ রাসেল মোল্লা,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপড়া ইউনিয়নের বানিয়াদী এলাইট জুটস মিলস্ লিমিটেডের অর্ধ শতাধিক বছরের পুরোনো জামে মসজিদের ভবন ও জমি রক্ষার দাবিতে মানববন্ধন করা হয়েছে। 

১০ জানুয়ারি মঙ্গলবার ঢাকা-রূপসী-কাঞ্চন সড়কের বানিয়াদী এলাকায় জামে মসজিদের মুসল্লী, ইমাম, মসজিদ কমিটি, স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও এলাকাবাসী এ মানববন্ধন করে।

মানববন্ধন পূর্বক সভায় সভাপতিত্ব করেন বানিয়াদী এলাইট জুট মিলস্ জামে মসজিদ কমিটির সভাপতি রমিজউদ্দিন মিয়া।

সভায় বক্তব্য রাখেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ইসমত আলী, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য সাইদুর রহমান, আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান মিয়া, শরীফ মিয়া, মুড়াপাড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি হামিদুল হক খোকন, ব্যবসায়ী লোকমান হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, পঞ্চাশ বছরের পুরোনো বানিয়াদী এলাইট জুট মিল্স জামে মসজিদের দুই বিঘা জমি স্থানীয় প্রভাবশালীরা অবৈধভাবে দখলে নেয়ার পায়তারা করছে। মসজিদের ভবন ভেঙে প্রাইভেট কোম্পানির কাছে জমি বিক্রি করার জন্য প্রভাবশালীরা ঐক্যবদ্ধ হয়েছে। মসজিদের ভবন ভাঙ্গতে কিংবা জমি বিক্রি করতে দেওয়া হবে না। যেকোন মূল্যে তা প্রতিহত করা হবে। মসজিদের ভবন ও জমি রক্ষার জন্য বৃহত্তর গণআন্দোলনের সূচনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category