সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নে সরকারি সহায়তা খাদ্য শস্য ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহ:বার ঘুড়কা ইউনিয়ন পরিষদে ২৮৯২ জন সুবিধাভোগী পরিবারের মাঝে ১০ কেজি করে চাল সুষ্ঠ ভাবে বিতরণ করা হয়। ট্যাগ অফিসার,প্যানেল চেয়ারম্যান জুয়েল রানা তালুকদার, সচিব মিজানুর রহমান,পরিষদের সকল সদস্য/সদস্যাসহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঘুড়কা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব জিল্লুর রহমান সরকার হতদরিদ্রদের মাঝে এ চাল বিতরণের উদ্বোধন করেন।