• শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
Headline
সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবেঃ ডা. দেওয়ান মোঃ ইমদাদুল হক মানিক খেলাধুলা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বাড়ানোর অন্যতম মাধ্যমঃ আলমগীর সরকার মেজর জিয়াকে ৭১ রণাঙ্গনে যুদ্ধে যেতে সাহস যুগিয়ে ছিলেন খালেদা- ডাঃ জাহিদ মতলবে আনন্দঘন ও উৎসবমুখর আয়োজনে এসএসসি ৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি উদযাপন শ্রীনগরে মধ্য বাঘড়া আলহেরা আইডিয়াল মাদ্রাসার শিক্ষার্থীদের নবীন বরণ প্রবাসীরা দূরে থাকলেও তারাই সবচেয়ে বেশি দেশকে প্রতিনিধিত্ব করেনঃ পোল্যান্ডের রাষ্ট্রদূত মোঃ মাইনুল ইসলাম ফুলছড়িতে ৩৫০ জন শীতার্ত মানুষের পাশে আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্ট চাঁদপুর-২ আসনে জামায়াতের প্রার্থী সহ ৬ জনের মনোনয়ন বাতিল, ৫ জন বৈধ,একজনের প্রত্যাহার মতলব উত্তরে হলি ড্রিম  একাডেমির কোরআন ছবক,বই উৎসব ও পুরস্কার বিতরণ স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত হলেন আপসহীন নেত্রী খালেদা জিয়া

রনিল বিক্রমাসিংহের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ

Lovelu / ২৯২ Time View
Update : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২

ডেস্ক নিউজঃ

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। শুক্রবার তিনি শপথ নেন। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর মিডিয়া ডিভিশনের বরাতে ডেইলি মিরর বলছে, প্রধান বিচারপতি জয়ন্থা জয়াসুরিয়ার কাছে রনিল বিক্রমাসিংহে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। -ডেইলি মিরর

নজিরবিহীন অর্থনৈতিক সংকট ও গণআন্দোলনের মুখে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পালিয়ে মালদ্বীপ হয়ে সিঙ্গাপুর গিয়ে পদত্যাগপত্র জমা দিলে রনিল বিক্রমাসিংহে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মালদ্বীপ থেকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুরে পৌঁছান গোতাবায়া রাজাপাকসে। সেখান থেকে ইমেইলে তিনি স্পিকার বরাবর পদত্যাগপত্র জমা দেন।

স্পিকার আবেবর্ধনে এএনআইকে জানান, পদত্যাগপত্রটি গৃহীত হয়েছে।

আনুষ্ঠানিকভাবে ১৪ জুলাই থেকে গোতাবায়া আর প্রেসিডেন্ট থাকছেন না। সব দায়িত্ব থেকে তিনি পদত্যাগ করলেন। মঙ্গলবার দিবাগত রাতে একটি সামরিক বিমানে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে মালদ্বীপে পালিয়ে যান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পূর্ণ অনুমোদনের পর প্রেসিডেন্ট রাজাপাকসে এবং তার স্ত্রী কাতুনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই দেহরক্ষীসহ মালদ্বীপে পাড়ি জমান।

বুধবার রাতেই মালদ্বীপ ছেড়ে সিঙ্গাপুরে পাড়ি জমাতে চেয়েছিলেন প্রেসিডেন্ট গোতাবায়া। কিন্তু নিরাপত্তাজনিত সমস্যার কারণে সিঙ্গাপুরের উদ্দেশে নির্ধারিত ফ্লাইটে তিনি আরোহণ করেননি। শেষ পর্যন্ত বৃহস্পতিবার সিঙ্গাপুরে যান তিনি। গোতাবায়ার দেশত্যাগের পর নিজেকে শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে, সেই সঙ্গে দেশজুড়ে জারি করেন জরুরি অবস্থা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category