• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
Headline
মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী 

মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অপরাধে ভুরুঙ্গামারীতে দুই দোকানীকে জরিমানা

Lovelu / ৩২০ Time View
Update : বুধবার, ১২ অক্টোবর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

মেয়াদোত্তীর্ণ তাল মিছরি, ঘি, কসমেটিকস ও গুড়ো দুধ বিক্রয়ের অপরাধে বাজার তদারকি অভিযানে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দুই দোকানীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১২ অক্টোবর) দুপুরে ভুরুঙ্গামারী উপজেলার
সোনাহাট বাজার এলাকায় বাজার তদারকি অভিযানে দুই দোকানীকে এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার দুপুরে ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট বাজার এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালিত হয়। এসময় মেয়াদোত্তীর্ণ তাল মিছরি, ঘি বিক্রয়ের অপরাধে ভাই ভাই স্টোরের মালিক মোঃ জামান উদ্দীনকে ও মেয়াদোত্তীর্ণ কসমেটিকস, গুড়ো দুধ বিক্রয়ের অপরাধে একই বাজারের আবু হানিফ স্টোরের মালিক মোঃ শুভ রানাকে যথাক্রমে ৫ হাজার টাকা করে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় মোট ১০ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আবু বকর সিদ্দিক এবং ভুরুঙ্গামারী‌ থানা পুলিশ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, ‘ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category