• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
Headline
মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী 

মেট্রোর যুগে বাংলাদেশঃ প্রধানমন্ত্রীর উদ্বোধন

Lovelu / ৩১৮ Time View
Update : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

ডেস্ক নিউজঃ

বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের উদ্বোধনের মধ্য দিয়ে নতুন যুগে প্রবেশ করল বাংলাদেশ। বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবুজ পতাকা উড়িয়ে ও ফিতা কেটে উদ্বোধন করেন মেট্রোরেলের।

মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে সকাল থেকেই উত্তরার দিয়াবাড়িতে মানুষের ঢল নামে। আওয়ামী লীগের কর্মী সমর্থকরা ব্যানার, ফেস্টুন নিয়ে দলে দলে হাজির হন উত্তরা ১৫ নম্বর সেক্টরে।

সরেজমিন দেখা গেছে, মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে উত্তরা মেট্রোরেল স্টেশনের আশপাশের এলাকা বিরাজ করছে সাজ সাজ রব। উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে অংশ নিতে ভোর থেকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জড়ো হতে শুরু করেছেন। তারা মিছিল-স্লোগানে মুখর করে তুলেছেন সুধী সমাবেশস্থল। তাদের মাথায় টুপি ও হাতে জাতীয় পতাকা।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও জড়ো হয়েছেন উদ্বোধনী এলাকার আশপাশে।

উত্তরার দিয়াবাড়ী থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটার পথে মেট্রোরেল লাইন নির্মাণ করা হচ্ছে। বুধবার উদ্বোধন হয় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশের, যার দৈর্ঘ্য ১১ দশমিক ৭৩ কিলোমিটার।

উত্তরা-মিরপুর এলাকার সর্পিল রেলপথ, সুদৃশ্য স্টেশন এবং ঝকঝকে রাস্তা তাক লাগিয়ে দিচ্ছে চোখে। প্রকল্প বাস্তবায়নকালীন দুর্বিষহ দিন পেছনে ফেলে উচ্ছ্বসিত মানুষ। ইতিহাসের অংশীদার হতে প্রতীক্ষায় ছিলেন সবাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category