• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
Headline
মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি 

মুন্সীগঞ্জে সাংবাদিকের উপরে হামলার প্রতিবাদে -মানববন্ধন

Lovelu / ১৮৪ Time View
Update : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

আব্দুল মান্নান সিদ্দিকী:

মুন্সিগঞ্জ জেলা প্রেসক্লা‌বের যুগ্ন সাধারন সম্পাদক সাখাওয়াত হো‌সেন মা‌নিকের উপর হামলার প্রতিবাদে মুন্সিগঞ্জ জেলা প্রেস ক্লাবের উদ্যোগে ২৪ জানুয়ারি মঙ্গলবার বেলা ১১ টায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় ও আদালত সংলগ্ন রাস্তায় মানববন্ধন টি করা হয়।

এসময় মুন্সীগঞ্জ প্রেসক্লাব, জাতীয় অনলাইন প্রেসক্লাব (মুন্সীগঞ্জ জেলা শাখা), গজারিয়া প্রেসক্লাব এবং মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সাংবাদিকগণ উপস্থিত ছিল। এছাড়াও আহত সাংবাদিক সাখাওয়াত হো‌সেন মা‌নিকের এলাকার প্রায় কয়েকশ নারী পুরুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে সাংবাদিকরা বলেন, এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহবান জানাই।
দোষীদের বিরুদ্ধে প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি পালন করা হবে।

এ মানববন্ধনে মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি এম হোসেন জামাল মন্ডলের সঞ্চালনায়, বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি গোলজার হোসেন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কামাল, জসিম উদ্দিন মোল্লা, আহত মানিকের বড় ভাই জজ মিয়া, বোন সেলিনা বেগম , আনোয়ার প্রমুখ। এছাড়াও জেলার বিভিন্ন পত্রিকার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৯ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যার দিকে শহর হাটলক্ষী গঞ্জ এলাকার চিহ্নিত সন্ত্রাসী জসিম ওরফে জসু, শ্যামলের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল উত্তর ইসলামপুর এলাকায় প্রবেশ করে। তারা পূর্ব শত্রুতার জের ধরে ওই এলাকার ইমনকে ধরে নিয়ে যেতে চায়। সে সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা দুই পক্ষকে আলাদা করে দিয়ে যার যার বাড়িতে চলে যেতে বলেন। ঘন্টা খানিক পর রাত সাড়ে ৯ টার দিকে ৭০-৮০ জনের একটি একটি দল গুলি করতে করতে ইসলামপুর এলাকায় প্রবেশ করে। ওই এলাকার বাজারের দোকানপাট ভাঙচুর ও লুটপাট চালায় সাধারণ পথ পথচারীদের মারধর করা শুরু করে। এক পর্যায়ে সাংবাদিক মানিকের দোকানে প্রবেশ করে তাকে বেদম লাঠিপেটা ও চাপাতি দিয়ে কোপ দেয়।স্থানীয় লোকজন ছুটে এলে তারা এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে আহত মানিককে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ০১২/০১/২৩ বৃহস্পতিবার জসিম ওরফে জসুকে এক নম্বর আসামি করে ১১ জনের নাম উল্লেখ করে মুন্সীগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ী করা হয়েছে। আহত মানিক দৈনিক বর্তমান দিনের মুন্সীগঞ্জ প্রতিনিধ ও মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category