• শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি 

মিরসরাইয়ে সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রথম এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

Lovelu / ৪৫২ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২

মিরসরাই প্রতিনিধিঃ

মিরসরাইয়ে সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রথম এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলার ৫ নং ওচমানপুর ইউনিয়নের আজমপুর বাজারের খালেক চেয়ারম্যান মার্কেটের দ্বিতীয় তলায় সোশ্যাল ইসলামী ব্যাংক আজমপুর বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেটের ভার্চুয়াল উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ড. মো. মাহবুব উল আলম।

এসময় আজমপুর বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেটে উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বারইয়ারহাট শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এন্ড ম্যানেজার এএসএম ওয়াকার উদ্দিন, আজমপুর বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট মালিক মেসার্স আলী এন্ড ব্রাদার্সের লিয়াকত আলী, সমাজসেবক কামাল উদ্দিন, সেকান্তর মিয়া, আবুল কাশেম সওদাগর, আজমপুর বাজার পরিচালনা কমিটির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম সওদাগর, আকতার উদ্দিন, ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন, ওচমানপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোস্তফা কামাল, নুরুল আবছার, মিজানুর রহমান, শহীদুল ইসলাম প্রমুখ।

সোশ্যাল ইসলামী ব্যাংক প্রধান কার্যালয়ের সাথে ভার্চুয়াল সংযুক্ত থেকে দোয়া মোনাজাতের মধ্যদিয়ে আজমপুর বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেটের যাত্রা শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category