• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
Headline
শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে সদস্যদের কক্সবাজার ভ্রমণ শুরু কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ব্যক্তিগত ও সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই: ইউএনও মাহমুদা কুলসুম মনি ত্রিশালে ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ, দেড় বছরেও চালু হয়নি নতুন সেতু চিকিৎসক রোগীর মধ্যে মানসিক স্বস্তি ও আস্থা তৈরি করতে পারেন: মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের নির্বাহী পরিষদ গঠন মতলব উত্তরে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কমিটি গঠন কুমিল্লায় গীতা শিক্ষালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে মহালয়া উৎসব উদযাপন কালিয়াজুরীতে টিনের চালে দুই বানর, উৎসুক জনতার ভিড় আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা রাখতে হবে : জসীম উদ্দিন সরকার

সভাপতি-মাকসুদুল হক বাবলু ও সাধারণ সম্পাদক- আইনুন্নাহার কাদরী

মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার বার্ষিক সাধারণ সভা

Lovelu / ২৭৪ Time View
Update : শনিবার, ১ অক্টোবর, ২০২২

স্টাফ রিপোর্টারঃ

মতলবের ঐতিহ্যবাহী শিশু সংগঠন মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার বার্ষিক সাধারণ সভা গত ৩০ সেপ্টেম্বর কচি-কাঁচা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাকসুদুল হক বাবলু।

সাধারণ সম্পাদক রোটা. মোহাম্মদ মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম, প্রবীন সদস্য মোঃ আব্দুল কাইউম খান, কেএম লোকমান হোসেন, মোঃ রফিক উদ্দিন, ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, বাদল নন্দী, ফারুক আহমেদ বাদল, তরুন সদস্য অধ্যাপক আইনুন্নাহার কাদরী, গোলাম সারওয়ার সেলিম, রিয়াদুল আলম রিয়াদ, জাবেদ আহমেদ সিদ্দিকী, মোহাম্মদ আকতার হোসেন, রুবাইয়াত হাসান ইহাম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মাকসুদুল হক বাবলু।

সভায় বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক রোটা. মোহাম্মদ মোফাজ্জল হোসেন। সভায় মেলার সাথে সম্পৃক্ত মৃত্যুবরণকারী সদস্যদের স্মরনে এক মিনিট নিরবতা ও দোয়া করা হয়। সভায় সর্বসম্মতভাবে আগামী ২ বছরের জন্য প্রবীন পরিষদের সভাপতি মোঃ মাকসুদুল হক বাবলুক ও সাধারণ সম্পাদক অধ্যাপক আইনুন্নাহার কাদরী ও শিশু সদস্য ফাহিম হাসানকে শিশু পরিষদের আহবায়ক করে ৪৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়। এছাড়া কিছু প্রবীন সদস্যকে আজীবন সদস্য করা হয়।

এ সময় মেলার প্রবীন পরিষদ, তরুন পরিষদ ও শিশু পরিষদের শতাধিক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category