• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
Headline
ত্রিশালে তারুণ্য ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন গজরা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের গণসংযোগ  “অসাম্প্রদায়িক রাজনীতি ও আমাদের স্বপ্নের সমতার বাংলাদেশ” চার দিনেও ফেরেনি মালয়েশিয়ায় দুর্ঘটনায় নিহত নাহিদের মরদেহ মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবের নবমী পূজা উদযাপন শ্রীনগরে বেদনা-বিধুর পরিবেশে দুর্গাদেবীকে বিদায় মতলবে লুঙ্গির কোমর থেকে ওয়ান শুটার গান উদ্ধার, গ্রেপ্তার ১ মতলবে অভিযানে ৩০ হাজার মিটার কারেন্ট  জাল ও ২৮ কেজি ইলিশ মাছ জব্দ, আটক ৪ মতলব উত্তরে অবৈধ বালুবাহী ট্রলির ধাক্কায় বিক্রয় প্রতিনিধি খোকনের মৃত্যু শ্রীনগরে জলাবদ্ধতা নিরসনে এমপির আশ্বাস

মতলব উত্তরে যুবলীগের সদস্য নবায়ন ফরম পূরন ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন

Lovelu / ১৮৪ Time View
Update : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ আওয়ামী যুবলীগের নির্দেশে মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সদস্য নবায়ন ফরম পূরন ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
২৩ অক্টোবর সোমবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লতুরদিতে কলাকান্দা ইউনিয়ন আওয়ামী যুবলীগের আয়োজনে আওয়ামী যুবলীগের সদস্য নবায়ন ফরম পূরণ ও নবায়ন কায়ক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর -২ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশাী এম ইসফাক আহসান সিআইপি।

কলাকান্দা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক এসএম মনির হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম শ্যামলের সঞ্চালনায় অনুষ্ঠানে  প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মোহাম্মদ জহির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান, ক্রীড়া সম্পাদক নুরুল আমিন বোরহান, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন সরকার মুকুল, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লা দর্জি, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জি এম ফারুক, ইসলামবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল বাবু, উপজেলা ছাত্রলীগের সদস্য মো. সাইফুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্য এম  ইসফাক আহসান বলেন, জাতির পিতার বলিষ্ট, গতিশীল, সাহসী, ও ঐন্দ্রজালিক নেতৃত্বে আমরা পেয়েছি নিজস্ব জাতি রাষ্ট্র ও গর্বিত আত্মপরিচয়। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে যুবশক্তির উন্মেষ ঘটেছিল, যুদ্ধবিধ্বস্ত স্বদেশ পুনর্গঠনে সে যুবশক্তিকে সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সৃষ্টি।জাতির পিতার নেতৃত্বে জাতি যখন শোষণহীন-দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ার লড়াইয়ে নিয়োজিত, তখনই ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবকে। হত্যা করা হয় যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণিকে।শুরু হয় হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের রাজনীতি। এ সংগঠনের নেতাকর্মীরা সাহসী প্রতিবাদ জানায়।

তিনি বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশই যুবশক্তি। যুবসমাজের আছে অমিত সম্ভাবনা ও সতেজ উদ্যম। যুবশক্তিই পারে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করে সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে। বৈশ্বিক করোনা মহামারির সময়ে আমাদের যুবলীগের নেতাকর্মীরা অসহায় মানুষের মধ্যে খাদ্য বিতরণ করা, উদ্বাস্তু মানুষের জন্য ঘর নির্মাণ করে, কৃষকের ধান কেটে এবং ফ্রি মেডিক্যাল সেবা দিয়ে মানবিকতার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

তিনি আরো বলেন, বিএনপি জামায়াতের যে কোন ষড়যন্ত্রের মোকাবেলায় যুবলীগ রাজপথে থেকে তা প্রতিহত করবে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে যুবলীগকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category