• শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
Headline
৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন 

অটোরিক্সা উদ্ধার

মতলব উত্তরে প্রকাশ্যে অটোরিক্সা ছিনতাইয়ের চেষ্টাকালে ১ জন আটক

Lovelu / ২৯১ Time View
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আবারও সক্রিয় হলো মলমপার্টি। উপজেলার ছেংগারচর বাজারে প্রকাশ্যে অটোরিক্সা ছিনতাইয়ের চেষ্টাকালে স্থানীয় জনতার সহযোগিতায় মলমপার্টির এক সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (০৬ সেপ্টেম্বর২০২৫) বিকাল সাড়ে ৫টার দিকে ছেংগারচর বাজার ফলের বাজারের সামনে ঘটনাটি ঘটেছে। 

 

সাদুল্যাপুর কবির মেম্বার বাড়ির মৃত ইউসুফ প্রধান মুসলিম মিয়া (৫৪), তিনি অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে চারটার দিকে পাঁচজন মলমপার্টির সদস্য বেলতলী এলাকা থেকে ছেংগারচর বাজারে আসার জন্য মুসলিম মিয়ার অটোরিক্সা ভাড়া করে। বাজারের কাছাকাছি এসে তিনজন নেমে যায়। এসময় তারা কৌশলে মুসলিম মিয়াকে কলা ও পানি খেতে দেয়। পরে বাজারে পৌঁছে দুই সদস্য তাকে এক হাজার টাকার নোট দিয়ে এক কেজি আঙ্গুর কিনতে বলে। মুসলিম মিয়া দোকানে ঢুকে আঙ্গুর কিনতে গেলে তারা অটোরিক্সা নিয়ে পালানোর চেষ্টা করে। মুসলিম মিয়া চোর চোর বলে চিৎকার করলে ছেংগারচর বাজার চৌরাস্তায় স্থানীয় জনতা ধাওয়া দিয়ে মলমপার্টির সদস্য সিরাজ মিয়াকে (৬২) আটক করে। তার বাড়ি ভোলা জেলার লালমোহন থানাধীন পূর্ব চরমোদ মতাহার বাবর আলী বাড়ীতে। জনতা আটককৃতকে গণধোলাই দিলে খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোরিক্সাসহ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এসময় মুসলিম মিয়াকে স্থানীয়রা অবচেতন অবস্থায় দেখতে পায়। পুলিশ তাকে চিকিৎসার জন্য ব্যবস্থা করে।

 

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক জানান, এটি একটি পরিকল্পিত মলমপার্টির ছিনতাই চক্রান্ত ছিল। স্থানীয়দের সহযোগিতায় আমরা একজনকে আটক করতে সক্ষম হয়েছি। অটোরিক্সাটিও উদ্ধার করা হয়েছে। ভিকটিমকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আটক আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে এবং বাকি সদস্যদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category