• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
Headline
শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে সদস্যদের কক্সবাজার ভ্রমণ শুরু কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ব্যক্তিগত ও সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই: ইউএনও মাহমুদা কুলসুম মনি ত্রিশালে ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ, দেড় বছরেও চালু হয়নি নতুন সেতু চিকিৎসক রোগীর মধ্যে মানসিক স্বস্তি ও আস্থা তৈরি করতে পারেন: মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের নির্বাহী পরিষদ গঠন মতলব উত্তরে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কমিটি গঠন কুমিল্লায় গীতা শিক্ষালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে মহালয়া উৎসব উদযাপন কালিয়াজুরীতে টিনের চালে দুই বানর, উৎসুক জনতার ভিড় আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা রাখতে হবে : জসীম উদ্দিন সরকার

মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

Lovelu / ৩৬ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

আবু নাছের:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার উত্তর শিকিরচর গ্রামে পুকুরের পানিতে ডুবে সিফাত নামে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিফাত ফারুক প্রধানের ছেলে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকলের অগোচরে বাড়ির পাশে থাকা পুকুরের পানিতে পড়ে যায় সে। পরিবারের সদস্যরা শিশুটিকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটির পায়ের জুতা ভাসতে দেখা যায়। পরে পানিতে নেমে খোঁজাখুঁজি করে সিফাতকে উদ্ধার করা হয়। দ্রুত তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category