• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি

মতলব উত্তরে দূর্গাপুর ইউপিতে জেলেদের মাঝে চাল বিতরণ

Lovelu / ৩১৯ Time View
Update : সোমবার, ৭ মার্চ, ২০২২

শহিদুল ইসলাম খোকন:
মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নে নিবন্ধিত ৫শ’ ৭৪ জনজেলেদের মাঝে ঝাটকা রক্ষায় ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

গত ১ লা মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ইলিশ আহরনসহ যে কোন ধরনের জাল ফেলা নিষিদ্ধ করেছে সরকার। তাই এ সময় সকল জেলের এই ২ মাস নদীতে না নামতে ও ঝাটকা ইলিশ না ধরতে অনুরোধ করা হয়। এ জন্য নিষিদ্ধকালীন মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোকাররম হোসেন খান ওপেল নিবন্ধিত ৫ শত ৭৪ জন জেলে পরিবারের হাতে এ চাল তুলে দেন। চাল বিতরণ অনুষ্ঠানে ইউপি সচিব মোহাম্মদ মানিক মিয়া, মৎস্য প্রতিনিধি, ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও অনান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

এ সময় দূর্গাপুর ইউপি চেয়ারম্যান মোঃ মোকাররম হোসেন খান ওপেল বলেন, সরকারি নিয়ম অনুযায়ী মাছ শিকার করলে আমাদের মাছের ঘাটতি কখনোই আসবে না। তিনি ঝাটকা ইলিশ রক্ষায় জন্য জেলে ও সচেতন মহলের সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category