• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
Headline
ঢাকাকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হবেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধিরগঞ্জে শিরিন হাবিবের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন চাঁদপুরে তিন নদীর মোহনায় ৫ হাজার বস্তা ধান-চালবোঝাই কার্গোডুবি জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দিতে হবেঃ চাঁদপুরের জেলা প্রশাসক মতলব উত্তরে কৃষি জমির শ্রেণী পরিবর্তনের জন্য ড্রেজার স্থাপন করায় ৪০ হাজার টাকা অর্থদন্ড মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি

মতলবে হাসপাতাল ও ক্লিনিকে অভিযানে ১টি সিলগালা ও ৩ টি ক্লিনিক বন্ধ

Lovelu / ২৭৮ Time View
Update : শনিবার, ২৮ মে, ২০২২

শহিদুল ইসলাম খোকনঃ

অবৈধ অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার ৭২ ঘণ্টার মধ্যে বন্ধে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারের বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এ সময় ১টি ক্লিনিক সিলগালা করা হয় এবং ৩ টি ক্লিনিক বন্ধ ঘোষনা করা হয়েছে।

শনিবার (২৮ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশাদুজ্জামান জুয়েলের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

উক্ত অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় উপজেলার ছেংগারচর পৌরসভার ছেংগারচর বাজারের হাড়ভাঙ্গা চিকিৎসালয় ক্লিনিকটি সীলগালা করে দেয়া হয়। ছেংগারচর পেইন ক্লিনিক এন্ড ফিজিওথেরাপি সেন্টার, দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার ও মর্ডান ডেন্টাল কেয়ারের কোন কাগজপত্র না থাকায় প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশাদুজ্জামান জুয়েল বলেন, মতলব উত্তর উপজেলায় স্বাস্থ্য সেবা সংশ্লিষ্ট প্রতিটি প্রতিষ্ঠানকে অবশ্যই বিধি মেনে পরিচালনা করতে হবে। লাইসেন্সবিহীন একটি প্রতিষ্ঠানও চলতে দেয়া হবে না। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category