• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
Headline
আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন শ্রীনগরে প্রশাসনের নির্দেশে নিজ অর্থায়নে ড্রেনেজ নির্মাণ করছেন নাজির আহমেদ ফতেপুর স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা সম্ভবঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে বিএনপির  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ঐতিহাসিক প্রেক্ষাপট ও ঘটনাবলি থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলবে শিশু নিখোঁজ প্রতিরোধ ও নিরাপত্তা সচেতনতামূলক ক্যাম্পেইন  নতুন এনআইডিতে ৭ দিনেই ১৮ সিম নিবন্ধন, বিপাকে প্রবাসী

মতলবে স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ নুসরাত জাহান মিথেনের যোগদান

Lovelu / ৬৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

 

নিজস্ব প্রতিবেদকঃ

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে আজ ১০ ফেব্রæয়ারি ডাঃ নুসরাত জাহান মিথেন যোগদান করেছেন। এর আগে তিনি মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, গত ৮ ফেব্রæয়ারী স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শামিউল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা গেছে।
তিনি ৩৩তম বিসিএস চিকিৎসায় উত্তীর্ণ হয়ে ২০১৪ সালে অত্র হাসপাতালে যোগদান করেন। তাঁর পৈত্রিক নিবাস মতলব উত্তর উপজেলার পূর্ব ইসলামাবাদ গ্রামে। তাঁর পিতা মোঃ লোকমান হেকিম (অবঃ) অগ্রণী ব্যাংক কর্মকর্তা ও মা নাজনীন আক্তার (অবঃ) প্রধান শিক্ষিকা। তাঁর ভাই ফিরোজ আহমেদ প্রোপেন অত্র হাসপাতালের মেডিকেল অফিসার ও বোন ড. দিলশাদ জাহান মিথেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় রয়েছেন। তিনি ব্যক্তিগত জীবনে এক পুত্র সন্তানের জননী।
এছাড়াও তিনি আন্তজার্তিক সেবা মূলক সংগঠন রোটারী ক্লাব অব মতলবের সেক্রেটারী, মতলব সূর্যমুখী কচি-কাঁচা মেলার সাথী বোন, ফ্রেন্ডস’৯৯ সামজিক সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেন।
ডা. নুসরাত জাহান মিথেন বলেন, আমি সরকারের সকল চিকিৎসা সেবা জনগনের দোড় গোড়ায় পৌঁছে দিতে ও হাসপাতালের চিকিৎসা সেবার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category