• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
Headline
অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন

মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন 

Lovelu / ১১১ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

 

মতলব উত্তর উপজেলা সর্ববৃহৎ ফরাজীকান্দি ইউনিয়নের দু’বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন করা হয়েছে।

সোমবার (১ জুন-২০২৬) বাদ জোহর উপজেলার ফরাজীকান্দি কমপ্লেক্সের মসজিদে ফাতেমা তুজ যোহরার সামনে দু’বারের এই ইউপি চেয়ারম্যানের জানাজায় বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাযা নামাজ পড়ান এবং জানাযা শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন আল্লামা শায়খ মাসউদ আহমদ বোরহানি।

জানাজা পূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রীপুত্র তানভীর হুদা।

এ সময় আরো বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ বশির সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমীন স্বপন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল গনি তপাদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক শামসুজ্জামান ডলার, সমাজসেবক ও রাজনীতিবিদ গাজী শাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপি নেতা আব্দুস সোবাহান রানা, উপজেলা বিএনপি নেতা আব্দুল লতিফ প্রধান, রাজনীতিবিদ হেলাল উদ্দিন সরকার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল এহসান ফেরসৌস,সাবেক জনপ্রতিনিধি মাহবুব আলম মিষ্টার, ব্যবসায়ী ও রাজনীতিবিদ কবির হোসেন।

বাদ আসর স্থানীয় ছোট হলদিয়া গ্রামের মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে মরহুম এই ইউপি চেয়ারম্যান কে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

উল্লেখ্য, দু’বারের এই ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ছোট হলদিয়ায় তার নিজ বাড়ীতে গত রাতে অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেওয়ার পথে রাত ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category