• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
Headline
শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে সদস্যদের কক্সবাজার ভ্রমণ শুরু কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ব্যক্তিগত ও সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই: ইউএনও মাহমুদা কুলসুম মনি ত্রিশালে ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ, দেড় বছরেও চালু হয়নি নতুন সেতু চিকিৎসক রোগীর মধ্যে মানসিক স্বস্তি ও আস্থা তৈরি করতে পারেন: মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের নির্বাহী পরিষদ গঠন মতলব উত্তরে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কমিটি গঠন কুমিল্লায় গীতা শিক্ষালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে মহালয়া উৎসব উদযাপন কালিয়াজুরীতে টিনের চালে দুই বানর, উৎসুক জনতার ভিড় আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা রাখতে হবে : জসীম উদ্দিন সরকার

মতলবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাল পরিস্কার কর্মসূচী পালন করল যুবদল

Lovelu / ৪৪ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৫ দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে মতলব উত্তর উপজেলা যুবদল। ৫ সেপ্টেম্বর(শনিবার) উপজেলার সাড়েঁ পাচানী খাল পরিস্কার পরিচ্ছন্ন করার মাধ্যমে এ কর্মসূচি ঘোষনা করা হয়।

 

এসময় চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু বলেন, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক বিভিন্ন কর্মসূচি ঘোষনা করেন। কর্মসূচির অংশ হিসেবে মতলব উত্তর উপজেলা যুবদলের উদ্যোগে খাল পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়ন করছি। আমরা চাই দেশের প্রতিটি জনগণ ভালো থাকুক। দেশের উন্নয়নে বিএনপি সরকারের সাথে থাকবেন বাংলাদেশের জনগণ।

 

এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন মুরাদ, ছেংগারচর পৌর যুবদলের সদস্য সচিব আশরাফুল আলম সরকার, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম ইলিয়াস আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বাবু, সুজাতপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সজীব পাটোয়ারী, ফতেপুর পুর্ব ইউনিয়ন যুবদল নেতা আঃ ছাত্তার, যুবদর নেতা কামাল সহ  নেতৃবৃন্দ ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category