• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
Headline
সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবেঃ ডা. দেওয়ান মোঃ ইমদাদুল হক মানিক খেলাধুলা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বাড়ানোর অন্যতম মাধ্যমঃ আলমগীর সরকার মেজর জিয়াকে ৭১ রণাঙ্গনে যুদ্ধে যেতে সাহস যুগিয়ে ছিলেন খালেদা- ডাঃ জাহিদ মতলবে আনন্দঘন ও উৎসবমুখর আয়োজনে এসএসসি ৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি উদযাপন শ্রীনগরে মধ্য বাঘড়া আলহেরা আইডিয়াল মাদ্রাসার শিক্ষার্থীদের নবীন বরণ প্রবাসীরা দূরে থাকলেও তারাই সবচেয়ে বেশি দেশকে প্রতিনিধিত্ব করেনঃ পোল্যান্ডের রাষ্ট্রদূত মোঃ মাইনুল ইসলাম ফুলছড়িতে ৩৫০ জন শীতার্ত মানুষের পাশে আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্ট চাঁদপুর-২ আসনে জামায়াতের প্রার্থী সহ ৬ জনের মনোনয়ন বাতিল, ৫ জন বৈধ,একজনের প্রত্যাহার মতলব উত্তরে হলি ড্রিম  একাডেমির কোরআন ছবক,বই উৎসব ও পুরস্কার বিতরণ স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত হলেন আপসহীন নেত্রী খালেদা জিয়া

মতলবে আলোচিত সলিম উল্লাহ লাভলুর হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানব বন্ধন

Lovelu / ২৩৩ Time View
Update : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের মান্দারতলী গ্রামের কৃতি সন্তান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনদরদী, বিশিষ্ট সমাজসেবক, অন্যায়ের প্রতিবাদী, সাবেক ইউপি সদস্য ও মোজাদ্দেদীয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের কমিটির সদস্য মোঃ সলিম উল্লাহ লাভলু মেম্বারকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে খুনীদের ফাঁসের দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার মান্দারতলী বাজার সড়কে আয়োজিত এ মানববন্ধনে এলাকার ছোট থেকে বড় ও শিশু থেকে বৃদ্ধ সহস্রাধিক নারী পুরুষ অংশ গ্রহন করেন। 
এসময় সলিমুল্লাহ লাভলু হত্যায় জড়িতদের চিহ্নিত করে ফাঁসির দাবি জানান মানববন্ধনকারীরা ও নিহতের পরিবারের সদস্যরা। বক্তব্য রাখেন, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, ইউপি সদস্য জহিরুল হক, ছিদ্দিকুর রহমান, ডাঃ আমিনুর হক, মোঃ আল-আমিন, আঃ হান্নান মাস্টার, মীর শরীফ আহমেদ, মনজুর আহসান নোবেল, আনোয়ার সাহাদাত সুমন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সলিমুল্লাহ লাভলু একজন ভাল মনের মানুষ ছিলেন। তিনি মানুষের উপকারে ঝাঁপিয়ে পড়তেন। এমন একজন ভাল মানুষকে দৃস্কৃতিকারীরা হত্যা করেছে। লাভলুর হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে ফাঁসির দাবী জানাচ্ছি। বক্তারা আরো বলেন, এই হত্যাকান্ড উদঘাটনে প্রশাসনের সর্বোচ্চ আন্তরিকতা চাই। প্রায় দুই মাস হয়ে গেল এখনো কোন তথ্য উদঘাটন হল না। পুলিশ প্রশাসন চাইলে অল্প সময়ের মধ্যে হত্যার রহস্য উদঘাটন করতে পারে। খুব দ্রুত এই হত্যাকান্ডের আসামীরা আইনের আওতায় আসে এটাই আমাদের দাবী।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লাভলু ফতেপুর পশ্চিম ইউনিয়নের বিএনপি সাধারণ সম্পাদক ও ৭ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ছিলেন। গত ১ নভেম্বর দিনগত রাতের অন্ধকারে তাকে হত্যা করে রাস্তার পাশে মরদেহ ফেলে রাখা হয়েছে। তার ডানকানের নিচে আঘাতের চিহ্ন ছিল। পরদিন গত ২ নভেম্বর ভোরে নিহত সলিমুল্লাহ লাভলুর বাড়ির পাশের একটি বাগান থেকে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় থানা পুলিশ।
এদিকে এই ঘটনার পরে হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই। ওই মামলায় তিনজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে পুলিশ।
এ বিষয়ে মতলব উত্তর থানার ওসি মোঃ মহিউদ্দিন বলেন, ইতোমধ্যে মামলার এজাহারভুক্ত মাইনুদ্দিন ও সানোয়ার হোসেন সানু নামে দুইজন এবং সন্দেহভাজন একজন মোজাম্মেল সহ মোট তিনজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, হত্যাকান্ডে জড়িতদের সনাক্তকরণে সর্বোচ্চ চেস্টা চলছে। আমি আশা খুব দ্রুত সকল তথ্য উদঘাটন করতে পারব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category