• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
Headline
ঢাকাকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হবেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধিরগঞ্জে শিরিন হাবিবের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন চাঁদপুরে তিন নদীর মোহনায় ৫ হাজার বস্তা ধান-চালবোঝাই কার্গোডুবি জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দিতে হবেঃ চাঁদপুরের জেলা প্রশাসক মতলব উত্তরে কৃষি জমির শ্রেণী পরিবর্তনের জন্য ড্রেজার স্থাপন করায় ৪০ হাজার টাকা অর্থদন্ড মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ পণ্ড হয়ে যেতে পারে

Lovelu / ২৯৬ Time View
Update : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

ডেস্ক নিউজঃ

রাজনৈতিক ও অভ্যন্তরীণ বিভিন্ন কারণে প্রায় এক যুগ ধরে ভারত ও পাকিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ রয়েছে। তাই বৈশ্বিক ও মহাদেশীয় প্রতিযোগিতায় বরাবরই আকর্ষনের কেন্দ্রে থাকে ভারত-পাকিস্তান লড়াই। এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ভারত ও পাকিস্তান। তবে ম্যাচটি অনুষ্ঠিত হওয়া নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কারণ বৃষ্টিতে ভেসে যেতে পারে এই ম্যাচ।

আগামী রোববার বিশ্বকাপের চূড়ান্ত পর্বের খেলায় মুখোমুখি হবে রোহিত শর্মা ও বাবর আজমরা। ম্যাচটি দেখতে মুখিয়ে আছে দুই দলের সমর্থকরা। টিকিটের চাহিদাও তুঙ্গে। আইসিসি এক বিবৃতিতে জানায়, টিকিট ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় ম্যাচের বেশিরভাগ টিকিট।

কিন্তু ম্যাচে বাঁধা হতে পারে বৃষ্টি। রোববার মেলবোর্নে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব ও দক্ষিণ-অস্ট্রেলিয়াজুড়ে লা নিনার প্রভাবে বেশ কিছুদিন ধরেই বৃষ্টি হচ্ছে। যার কারণে গতকাল পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান-আফগানিস্তানের প্রস্তুতি ম্যাচও।

২৩ অক্টোবর মেলবোর্নে সারাদিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। জানানো হয়, ম্যাচের দিন ৯০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৪ ঘণ্টায় ১০ থেকে ২৫ মিলিমিটার বৃষ্টি হতে পারে।

শুধু ভারত-পাকিস্তান ম্যাচ নয়। শনিবার চূড়ান্ত পর্বের প্রথম ম্যাচে মাঠে নামবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। সে ম্যাচেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দিনটিতে সিডনিতে ৮০ শতাংশ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার আবহাওয়া অফিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category