• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
Headline
জনস্বার্থে বাস্তবায়ন করা যেকোনো উন্নয়ন প্রকল্পের কাজ অবশ্যই নির্ধারিত মান বজায় রাখতে হবেঃ অ্যাড. একেএম সলিম উল্ল্যা সেলিম রংপুরে একই পরিবারের চারজন নিহত: শোক ও বিচারের দাবিতে কুমিল্লায় এক মিনিট নীরবতা **অনন্ত আলোর ফোয়ারা** ত্রিশালে ঋণ সহায়তা ও গাছের চারা বিতরণ শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত কুমিল্লায় জন্মাষ্টমী মহোৎসব ৪ঠা সেপ্টেম্বর কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ১০ সেপ্টেম্বর কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন।। স্বামী খালাস জামালপুরে ভাড়া বাসায় তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক

বসন্তের দোল

Lovelu / ৩০৮ Time View
Update : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২

== ঊষা মল্লিক ==

বাজছে যেন চতুর্দিকে, আজ বসন্তের সুন্দর গান,
দোলের উৎসবে, খুশির জোয়ারে ভাসছে এই প্রাণ।
প্রকৃতি আজ সেজেছে যেন, রং বেরংয়ের ফুলে,
মাঝি যেন আজ আনমোনা হয়েছে, ঐ নদীর কূলে।

প্রকৃতি আজ রঙিন হয়েছে, শিমুল পলাশের তরে,
মৃদু মন্দ দক্ষিণ হাওয়ায়, পাতা পরছে ঝরে।
কৃষ্ণচূড়ায় আজও খুঁজি, আমার সেসব দিন,
মনে প্রাণে, সেদিন প্রেম যেন, ছিল অন্তহীন।

রাধাচূড়ায় প্রকৃতি যেন,ক্যানভাসে আঁকা ছবি,
আবীর গায়ের শিশুকে নিয়ে, কবিতা লেখেন কবি।
কোকিলের মিষ্টি কুহু ডাকে, ভালোবাসা জাগে মনে,
রমনী যেন কোকিলের সাথে, সুর মিলিয়েছে তার গানে।

রঙের নেশায়, মন বলছে খেলবে হোলি আজ,
বসন্ত যেন ডাক দিচ্ছে, পরে রঙিন সাজ।
দেশজুড়ে বাজছে যেন আজ, দোলৎসবের সানাই,
অন্তর থেকে সবাই কে আজ, দোলের শুভেচ্ছা জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category