• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি

বঙ্গবন্ধু জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মতলব পৌরসভা

Lovelu / ৩৪৩ Time View
Update : শুক্রবার, ২০ মে, ২০২২

আল-আমিন ভূঁইয়াঃ

মতলব দক্ষিণ উপজেলায় চ্যাম্পিয়ন হয়েছে মতলব পৌরসভা । ২০ মে নিউজ হোস্টেল অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ৪-১ গোলে নারায়ণপুর ইউনিয়ন দলকে হারিয়ে মতলব পৌরসভা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা  হকের সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডঃ নুরুল আমিন রুহুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচ কবির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত, উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন মজুমদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনিন আফরোজ, উপজেলা সমবায় অফিসার মোখলেছুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম খান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলেক, ছাত্রলীগ নেতা রিয়াদুল আলমসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category