• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
Headline
৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন 

ফরিদগঞ্জে বিষ পানে কিশোরের আত্মহত্যা

Lovelu / ৩০৯ Time View
Update : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

আবদুস সালামঃ

চাঁদপুরের ফরিদগঞ্জের গুপ্টি পুর্ব ইউনিয়নের শ্রীকালিয়া এলাকায় পারিবারিক কলহের জের ধরে  আজগর আলী (১৬) নামে এক কিশোর বিষ পান করে আত্মহত্যা করেছে। বিষ পান করে আত্মহত্যার সংবাদ পেয়ে ১৯ জুলাই মঙ্গলবার দুপরে ফরিদগঞ্জ থানার এস.আই মশিউর আলম মৃত্যের বাড়ি থেকে মৃত্যের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করেন।
১৮ জুলাই সোমবার রাতে উপজেলার গুপ্টি পুর্ব ইউনিয়নের শ্রীকালিয়া গ্রামের মির্জা বাড়ির মৃত তাজুল ইসলামের ছেলে আজগর আলী পরিবারের লোকজনের সাথে অভিমান করে বিষ পান করে। আত্মহত্যা করে।
পরে নিজ বাড়ি থেকে লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করে পুলিশ। আজগর আলী শ্রীকালিয়া গ্রামের মির্জা বাড়ির মৃত তাজুল ইসলামের ছেলে। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
পরিবারের লোজন জানান, আজগর আলী সোমবার দিবাগত রাতে বিষপান করে। পরে পরিবারের লোকজন টের পেয়ে তাকে দ্রুত পাশ^বর্তী হাজিগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এরপর কুমিল্লা নেয়ার পথিমধ্যে সে মারা যায়।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, বিষ পান করে ১৬ বছরের কিশোর আত্মহত্যার সংবাদ পেয়ে পুলিশ তার বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করে  সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করেন। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category