• শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
Headline
৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন 

মতলবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে……পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

Lovelu / ৩৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২

মাহবুব আলম লাভলুঃ
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, আর্থ-সামাজিকসহ সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হচ্ছে। এ কারণে শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বাঙালির ভাগ্য পরিবর্তন ও দেশের উন্নয়নে কোনো অপশক্তিই তাকে দমাতে পারবে না। বঙ্গবন্ধু ও বাংলাদেশ যেমন একসূত্রে গাঁথা তেমনি বাংলাদেশের উন্নয়ন ও শেখ হাসিনা এখন সমার্থক।’ ৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকালে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউপি কমপ্লেক্স মাঠে আমিরাবাদ বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী উপহার হিসাবে ঢেউটিন ও চেক বিতরণ সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা সকলেই জানি আওয়ামীলীগ যখনই ক্ষমতায় আসে তখনই এ দেশের উন্নয়ন হয়। আর এই সরকার শুধু শহরকেন্দ্রিক নয়, একই সাথে তারা শহরের সাথে তালমিলিয়ে গ্রামাঞ্চলেরও উন্নয়ন করেন।

প্রধান অতিথি আরো বলেন, আমরা অত্যন্ত সুভাগ্যবান কারণ বঙ্গবন্ধুর যোগ্য কন্যা শেখ হাসিনাকে পেয়েছি যিনি এ জাতির দায়িত্ব কাঁধে নিয়েছেন। পিতার দর্শন, আদর্শ বুকে ধারন করে তার স্বপ্ন বাস্তবায়ন করে মানুষের মুখে হাসি ফোটাতে সকল বাধা উপেক্ষা করে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।

উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আব্দুর রব প্রধানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন এএসপি(মতলব সার্কেল)ইয়াছির আরাফাত, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর আহমদ, ফরাজীকান্দি ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, ইসলামবাদ ইউপির চেয়ারম্যান শাখাওয়াত হোসেন মুকুল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, চাঁদপুর জেলা যুবলীগের সদস্য গাজী শাখাওয়াত হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা এ্যাড. জসিম উদ্দিন, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন সরকার প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে কোরাআন তেলাওয়াত করেন ফরাজীকান্দি ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান সবুজ।

উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের আমিরাবাদ বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ চৌদ্দটি দোকানের মাঝে দুই বান্ডিল করে ঢেউটিন ও ১৬ হাজার করে টাকার চেক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category