• রবিবার, ৩১ মে ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

মাদকবিরোধী সচেতনতামূলক র‌্যালি

প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি 

Lovelu / ১০৪ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

 

চাঁদপুর -২ আসেনর সংসদ সদস্য ও বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে,মাদক একটি সামাজিক সমস্যা তাই সকলকে একসাথে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতি পরিবার থেকে যদি আমরা মাদকে না বলি,তাহলে মাদক নিমূল হয়ে যাবে।

শনিবার (১৮ এপ্রিল-২০২৬) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা সংলগ্ন  মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে  তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন,যারা মাদক সেবন করে তাদেরকে বুঝাতে হবে, সে মাদক সেবন করে ধ্বংস হয়ে যাচ্ছে। এর কারণে তার সমাজ, দেশ, অর্থনীতি সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে প্রত্যেকের যার যার জায়গা হতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে সহযোগিতা করতে হবে। তবেই আমরা একটি মাদকমুক্ত সমাজ ও দেশ গড়তে পারব। আসুন আমরা সবাই মিলে একটি মাদক মুক্ত সমাজ গড়ে তুলি।

 

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে  উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার ভূমি রহমত উল্লাহ সহ উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আলমগীর সরকার,  ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু, চাঁদপুর জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুজ্জামান (আনিস),উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন,ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধান ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রদান,জেলা যুবদলের সহ-সভাপতি খাইরুল হাসান বেনু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুজ্জামান টিপু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী,সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category