• রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
Headline
মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী 

পছন্দের মেয়েকে বিয়ে না করানোয় ছেলের হাতে বাবা খুন!

Lovelu / ৩৬৯ Time View
Update : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

সাদমানঃ

সীতাকুণ্ডে বখাটে ছেলের হাতে খুন হয়েছেন এক হতভাগ্য বাবা। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের হাসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বাবার নাম মো. বেলাল হোসেন (৬০)। তিনি নোয়াখালী জেলার সুধারাম থানার পূর্ব সুরলিক্কা গ্রামের মৃত আবুল বাশারের ছেলে। তবে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী হাসনাবাদ এলাকায় বসবাস করছিলেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে পারিবারিক বিষয় নিয়ে বাবা বেলাল হোসেনের সঙ্গে বাকবিতণ্ডা শুরু করে ছেলে হেলাল উদ্দিন। একপর্যায়ে উত্তেজিত হয়ে তিনি ঘরের ভেতর থেকে ধারালো অস্ত্র নিয়ে নিয়ে বাবার বুকে কোপ দেয়। পরে পরিবারের অন্যরা তাকে ভাটিয়ারী বিএসবিএ হাসপাতালে নিয়ে গেলে চমেকে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়। চমেকে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে সীতাকুণ্ডের ফৌজদারহাট ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টরে তৌহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, পারিবারিক কলহের জেরে বৃদ্ধ বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় বখাটে ছেলে হেলাল (২০)। এতে তিনি রক্তাক্ত হয়ে পড়েন। তাকে প্রথমে বিএসবিএ হাসপাতাল ও পরে চমেকে নিয়ে যাবার পথে মারা যান। মরদেহ ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category